দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-ইসরাইলী দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ
-পণ্য বয়কটের সিদ্ধান্ত : ইসরাইলের ৬০টি সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল আরব লীগ
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় চলমান ইসরাইলি দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ করা হয়েছে। দ্বিতীয় আন্তর্জাতিক সংহতি দিবসে লন্ডন থেকে আহ্বানের পর ১২০টিরও বেশি শহরে লাখ লাখ বিক্ষোভকারী জড়ো হয়।
শনিবার ইস্তাম্বুল, ওয়াশিংটন, সিডনি, ডাবলিন, বার্লিন, প্যারিস, ভিয়েনা, ব্রাসিলিয়া, কেপটাউন, রাবাত এবং বাগদাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিকে দখলদার ইসরাইলের ৬০টি সংস্থা এবং উগ্রবাদী বসতি স্থাপনকারী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আরব লীগ। পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে চলমান সহিংসতা এবং পশ্চিম তীরজুড়ে অবৈধ ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বিস্তারের সাথে জড়িত থাকার অপরাধে এসব সংগঠন ও সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়।
আরব লীগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর পাশাপাশি গাজায় গণহত্যা চালানোর সাথে জড়িত থাকার জন্য ইসরাইলের ২০ ব্যক্তিকে অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে আরব লীগ আইনগত ব্যবস্থা নেবে বলে মনে করা হচ্ছে।
ইহুদিবাদী ইসরাইলের ৯৭টি কোম্পানির পণ্য বয়কটেরও সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এসব কোম্পানির বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নানামুখী তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে- আরব লীগ দ্রুতই এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)