হামাসের বীরত্ব:
-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের
-সুয়েজ খালে কমেছে এক তৃতীয়াংশ জাহাজ চলাচল
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সামিন, ১৩৯১ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ করলে তা ইসরাইলের বিপর্যয়ের কারণ হবে।
ভাষণে তিনি বলেছেন, ''যদি শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে, তাহলে কোনোরকম সংযম না দেখিয়ে, কোনো নিয়ম না মেনে, কোনো বিধিনিষেধ না মেনে, সীমাহীনভাবে যুদ্ধ করব।'' নাসরুল্লাহ জানিয়েছেন, ''আমরা যুদ্ধকে ভয় পাই না।''
একদিন আগেই বৈরুতে ড্রোন হামলায় হামাস নেতা সালেহ আরৌরির মৃত্যু হয়েছে। তারপরই ইসরাইলকে হুমকি দিয়েছেন নাসরুল্লাহ। আরৌরি ছিলেন হামাস ও হিজবুল্লাহর মধ্যে যোগাযোগের সেতু।
হিজবুল্লাহ নেতা জানিয়েছেন, ''আরৌরির মৃত্যু একটা ভয়ংকর অপরাধ যা নিয়ে আমরা চুপ থাকতে পারি না।'' তিনি এর জন্য ইসরাইলকে দায়ী করেছেন। ইসরাইল অবশ্য এখনো জানায়নি, তারাই ওই ড্রোন আক্রমণ করেছিল কিনা।
সুয়েজ খালে কমেছে এক তৃতীয়াংশ জাহাজ চলাচল:
লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটির এ হামলায় নৌপথটিতে জাহাজ চলাচলে ধস নেমেছে। এর ফলে গত বছরের তুলনায় এ বছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল এক তৃতীয়াংশ কমেছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লোহিত সাগরে হুতিদের হামলা ব্যাপক ভীতি ছাড়িয়েছে। এর ফলে এ নৌপথ এড়িয়ে চলছে বিভিন্ন জাহাজ কোম্পানি। এ নৌপথে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। গত বছরের তুলনায় এ বছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল এক তৃতীয়াংশ কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন জাহাজ কোম্পানি হামলার ভয়ে তারা পথ পরিবর্তন করছে। এ জন্য তারা সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকারি কেপ অব গুড হোপ ঘুরে চলাচল করছে। ফলে তাদের সাড়ে তিন হাজার কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












