হামাসের বীরত্ব:
-আল-আকসা তুফান অভিযান ইসরাইলকে বিলুপ্তির পথ দেখিয়েছে: হামাস
-ইসরাইলগামী ছাড়া অন্য সব জাহাজ নিরাপদ: হুথি আনসারুল্লাহ আন্দোলন
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সামিন, ১৩৯১ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইলের বিরুদ্ধে গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোর আল-আকসা তুফান অভিযান এই দখলদার শক্তিকে ‘বিলুপ্তির পথ দেখিয়েছে।’ হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বার্তায় ৭ অক্টোবরের অভিযান সম্পর্কে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে শতাব্দির সেরা আঘাত হেনেছি। ৭ অক্টোবর ফিলিস্তিনি জনগণ এই অপরাধী শত্রুর পরাজয়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে যা তাদের অন্তরে চিরজাগরুক হয়ে থাকবে এবং তারা তাদের বিজয়ে ‘গর্বিত ও গর্বিত হতে থাকবে।’
২৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত এই দখলদার শক্তির ক্ষয়ক্ষতিরও বিবরণ দিয়েছেন আবু উবায়দা। তিনি বলেন, গত দুই মাসে আমরা ইসরাইলের ৮২৫টি সামরিক যান আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছি। ফিলিস্তিনি যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় তিনটি ইসরাইলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলেও জানান হামাসের মুখপাত্র।
তিনি বলেন, গাজাবাসীর ওপর ইসরাইলের সহিংস হামলা বন্ধ এবং গণহত্যার অবসান ঘটানো এখন আমাদের প্রধান অগ্রাধিকারভিত্তিক কাজ। আবু উবায়দা বলেন, “আমাদের অগ্রাধিকার হল আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ করার আগে কোন বন্দি বিনিময় চুক্তি হবে না।”
ইসরাইলগামী ছাড়া অন্য সব জাহাজ নিরাপদ: হুথি আনসারুল্লাহ আন্দোলন
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলি মালিকানাধীন কিংবা ইসরাইলগামী জাহাজ ছাড়া আন্তর্জাতিক পানিসীমা দিয়ে অন্য যেকোনো জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। হুথি মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইসরাইলগামী কিংবা ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজে হামলা করা হয় নি এবং ভবিষ্যতেও করা হবে না।
গাজায় ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া, হুথি যোদ্ধারা ঘোষণা করেছে- ইসরাইল অভিমুখী যে-কোনো দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী। এই ঘোষণার পর আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে।
ওই টাস্ক ফোর্স প্রত্যাখান করে ইয়েমেন বলেছে, দেশটির স্বার্থে কোনো ধরনের আঘাত এলে সরাসরি মার্কিন রণতরীতে হামলা করা হবে। আব্দুস সালাম ইউরোনিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমেরিকা খুব বেশি দেশকে তার টাস্ক ফোর্সের অন্তর্ভুক্ত করতে পারে নি কারণ, কোনো দেশ ইসরাইলকে রক্ষা করতে গিয়ে নিজের যুদ্ধজাহাজের ক্ষতি করতে রাজি নয়। তিনি বলেন, আমেরিকা এখন উপায়ন্তর না দেখে বড় শিপিং কোম্পানিগুলোকে আবার লোহিত সাগর দিয়ে জাহাজ চালাতে বাধ্য করছে যাতে ওইসব কোম্পানি-সংশ্লিষ্ট দেশগুলো মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে যোগ দেয়।
ইয়েমেনের হুথি মুখপাত্র আরো বলেন, তার দেশ ধর্মীয় ও নৈতিক অবস্থান থেকে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই অবস্থান সকল আন্তর্জাতিক ও মানবিক আইনে সিদ্ধ। তিনি বলেন, এই কঠিন সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে তা আমাদের জানা আছে। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসার অর্থ হবে ফিলিস্তিনকে ইসরাইলি আগ্রাসনের সামনে একা ছেড়ে দেওয়া যা ধর্মীয় কারণেই সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












