রান্না-বান্না:
সহজ পদ্ধতিতে চিতই পিঠা
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯১ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
উপকরণ:
২ কাপ বাসমতি বা যেকোনো আতপ চাল,
১ কাপ চাল (ভাত খাবার সেদ্ধ চাল),
আড়াই কাপ পানি,
৩/৪ চা চামচ লবন,
১/২ কাপ নারকেল কোরা,
চাইলে ১ চা চামচ বেকিং পাউডার দেয়া যাবে।
প্রস্তুত প্রণালী:
উপকরণে আপনারা দেখেছেন আতপ চাল ও সেদ্ধ চাল দুটোই নেয়া হয়েছে। পিঠা সাধারণত আতপ চাল দিয়েই বানানো হয় কিন্তু সাথে কিছুটা সেদ্ধ চাল নিলে পিঠা অনেক বেশি নরম আর ফুলকো হয়। তাই যতটা আতপ চাল নিবেন তার অর্ধেক সেদ্ধ চাল নিতে হবে। আর চালগুলো কমপক্ষে ৫ ঘন্টা পানিতে ডুবিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব সহজেই ব্লেন্ড করা যাবে।
এখন ভিজিয়ে রাখা চালের পানি ভালোকরে ঝরিয়ে ব্লেন্ডারের জাগে নিয়ে নিন, তারপর নারকেল কোরা ছাড়া বাকি উপকরণ দিয়ে একসাথে একদম মিহি পেস্ট করে নিন। চাইলে এই ব্লেন্ড করার কাজটা ২/৩ বারে অল্প অল্প করেও করে নিতে পারেন, শর্ত হলো একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হয়ে গেলে নারকেল কোরা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। চাইলে নারকেল বাদ দিতে পারেন। এখন এটা খুব ভালো করে বারকতক ফেটে নিন তাহলে পিঠা ফুলবে ভালো।
এবার চুলায় একদম উচ্চ তাপে পিঠার আঁচ খুব ভালো মত গরম করে একটা কাপড়ের সাহায্যে কিছুটা তেল-পানি দিয়ে মুছে নিন। তারপর এতে পিঠার ব্যাটার ঢেলে সাথেসাথে ঢেকে দিন। এবং মিডিয়াম হাই আঁচে ৩ থেকে ৫ মিনিট অপেক্ষা করুন। এরই মধ্যে পিঠা হয়ে যাবে। এবারে একটা ছুরি/কাঠির সাহায্যে পিঠাগুলো সাঁচ থেকে খোঁচা দিয়ে তুলে নিন এবং একইভাবে বাকি ব্যাটার দিয়েও পিঠা বানিয়ে নিন।
গরম গরম পরিবেশন করতে পারেন খেজুরের ঝোলাগুড়, বাহারি ঝাল ভর্তা, কচু /কলাই শাকঘন্ট বা গোশতের সুরুয়ার সাথে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খছম বা ঝগড়া কু-স্বভাবটি পরিহার করা অপরিহার্য কর্তব্য
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১০)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ মহিলাদের মুখমন্ডল বা চেহারা খোলা রাখা (২)
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (১)
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












