শুরুতেই বেড়েছে পাট চাষের খরচ, রয়েছে দামের দুশ্চিন্তাও
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
পাট চাষাবাদে ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। চাষিদের উৎপাদিত পণ্য বিপণনে ন্যায্যমূল্য না পাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় আছেন তারা।
সোনালী আঁশখ্যাত পাট চাষের সঙ্গে জড়িত কৃষকরা বলছেন, প্রতি বছরের মত এবারও পাটের আবাদের উৎপাদন ব্যয় বেড়েছে।
তাদের অতীত অভিজ্ঞতা বলছে, উৎপাদন ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বাজারে কাঙ্ক্ষিত হারে পাটের দাম তারা পান না। এতে বছর বছর তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।
এবার উৎপাদন মৌসুমের শুরুতে সেই আশঙ্কাই করছেন ফরিদপুরের চাষিরা।
খোঁজ নিয়ে দেখা গেছে, গত বছর খুচরা পর্যায়ে প্রতিমণ পাটের বিক্রয় মূল্য ছিল প্রকার ভেদে আড়াই হাজার থেকে দুই হাজার ৮০০ টাকা।
চাষিদের দাবি, গত বছর বাজারে পাটের এই দাম আর তাদের উৎপাদন খরচ ছিল সমান সমান। অর্থ, সময় ও শ্রমে-ঘামে উৎপাদিত পণ্যে লাভের মুখ দেখতে না পেরে তারা বিপর্যস্ত।
ফরিদপুরের চাষিদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে পানির দুষ্প্রাপ্যতা, পাট চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত প্রায় সব ধরনের উপকরণ ও শ্রমিকের দাম বাড়ায় এবার উৎপাদন খরচ বেড়ে যাবে কমপক্ষে ৩০ শতাংশ।
পাটের উৎপাদন ব্যয় বাড়ার কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদুজ্জামান জানালেন, বৈরি আবহাওয়ায় অনেক ক্ষেত্রে ব্যয় বেড়েছে। তবে ভালোভাবে পরিচর্যার মাধ্যমে উৎপাদন বাড়াতে পারলে ব্যয়ের হার কিছুটা হলেও কমানো সম্ভব হবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)