এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ আশির, ১৩৯৩ শামসী সন , ১৯ মার্চ, ২০২৬ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
কক্সবাজার-চট্টগ্রাম উপকূলজুড়ে দেশের লবণ শিল্পে নিয়োজিত লক্ষাধিক মানুষের ঘামেই পূরণ হচ্ছে দেশের চাহিদা। প্রায় ৪০ হাজার লবণচাষি ও অর্ধলাখ শ্রমিকের নিরলস পরিশ্রমে প্রতিবছর বিপুল পরিমাণ লবণ উৎপাদিত হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় চাষিরা পড়ছেন চরম আর্থিক সংকটে। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের, তবুও শ্রমিকদের বেতন পরিশোধে বাধ্য হচ্ছেন তারা।
এদিকে সামনে পবিত্র ঈদুল ফিতর। চারদিকে উৎসবের আমেজ, বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিন্তু ক্ষতির মুখে থাকা লবণচাষিদের ঘরে নেই সেই আনন্দ, বরং দুশ্চিন্তা আর টানাপড়েন যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে।
ঈদগাঁওয়ের গোমাতলী এলাকার লবণচাষি রিদুয়ানুল হক বলেন, গত মৌসুমে ৪০ হেক্টর জমিতে লবণ চাষ করেছিলাম। উৎপাদন খরচ ও বিক্রিতে সামঞ্জস্য না থাকায় মৌসুম শেষে ৩৩ লাখ টাকার মতো লস ছিলো। লবণের মূল্য যাই হোক শ্রমিকদের বেতন ও খাবার খরচ ঠিকভাবে পরিশোধ করতে হয়েছে। আমার মতো একই অবস্থা ছিলো, সকল লবণচাষির।
তিনি আরও বলেন, এটা বাপ-দাদার পেশা। তাই ছেড়ে দিয়ে চলে যাওয়া যায় না। চলতি মৌসুমেও মাঠে নেমেছি। গত বছরের মতো চলতি মৌসুমেও লবণের ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। মণ প্রতি প্রায় সাড়ে ৩শ টাকা খরচের লবণের বাজার মূল্য মিলছে ১৮০ থেকে ২০০ টাকা। এতে লস থাকছে প্রায় ১৭০ থেকে ১৫০ টাকা। এবার নির্বাচিত সরকার এলেও এখনো ন্যায্যমূল্য না মেলায় লবণের সঙ্গে সম্পৃক্ত অর্ধলক্ষাধিক পরিবারে গতবারের মতো এবারও ঈদ আনন্দ থাকবে না। যেসব পরিবার সন্তানদের ঈদে অন্তত দুই সেট কাপড় কিনে দিতেন তারা এবার এক সেট কিনতেই হিমশিম খাচ্ছে।
কক্সবাজার সদরের চৌফলদ-ীর লবণচাষি হারুন রশীদ বলেন, গেলো মৌসুমে দুই একর জমিতে লবণ চাষ করে লোকসান গুনেছি প্রায় তিন লাখ টাকা। এবার পরিমাণ কমিয়ে দেড় একরে চাষ করেছি। শ্রমিকের বেতন এক লাখ ২০ হাজার টাকা। তার খাবার, জমির লাগিয়ত ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হবে। এখন যে দামে লবণ বিক্রি হচ্ছে, ন্যায্যমূল্য না পেয়ে চরম হতাশায় দিন কাটছে। দেনায় শ্রমিকের বেতন পরিশোধ করেছি, নিজের পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করা সম্ভব হয়নি এখনো। এভাবে প্রতি মৌসুমে লোকসান গুনতে হলে লবণচাষ টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে পড়বে।
কক্সবাজার চেম্বারের সভাপতি ও লবণচাষি কল্যাণ সমিতির উপদেষ্টা আবদুল শুক্কুর বলেন, কক্সবাজারে মানসম্মত লবণ উৎপাদন হয়ে আসছে দশকের পর দশক। তবুও ইন্ডাস্ট্রিয়াল লবণের কথা বলে আমদানির কারণে স্থানীয় চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছে না। এছাড়া ব্যাক-টু-ব্যাক এলসির অপব্যবহারও বাজারকে প্রভাবিত করছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাই- অতি দ্রুত লবণ আমদানি বন্ধ করে চাষিদের রক্ষায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












