ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বছিলায় নবনির্মিত লঞ্চঘাটে নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে প্রতিদিন ছয়টি লঞ্চ দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এতে করে সদরঘাটকেন্দ্রিক অতিরিক্ত চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত সোমবার (১৬ মার্চ) এই লঞ্চঘাটের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
নৌপরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর নৌপথে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় উপচে পড়া ভিড়ের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। সেই চাপ কমাতেই বিকল্প হিসেবে বছিলা লঞ্চঘাট চালু করা হয়েছে।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। প্রয়োজন অনুযায়ী লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
নতুন এই লঞ্চঘাট চালু হওয়ায় মোহাম্মদপুর, ধানমন্ডি, সাভার ও গাবতলী এলাকার যাত্রীরা বাড়তি সুবিধা পাবেন। এতে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।