মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
দীর্ঘ কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো তাদের নিরাপত্তার জন্য এককভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সেই ‘নিরাপত্তা গ্যারান্টি’ এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। মার্কিন ঘাঁটির সুরক্ষা থাকা সত্ত্বেও একের পর এক হামলায় বিপর্যস্ত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, জর্ডান।
যুক্তরাষ্ট্রের শুরু করা এই আঞ্চলিক যুদ্ধে এখন খোদ মার্কিন নির্ভরশীল দেশগুলোই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে ওয়াশিংটনের কথিত সুরক্ষা কবচের কার্যকারিতা নিয়ে খোদ আরব রাজপরিবার এবং নীতি-নির্ধারকদের মধ্যে ক্ষোভ ও সংশয় দানা বাঁধছে।
ইরানি হামলার মুখে মার্কিন প্রযুক্তির ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিশ^জুড়ে ঘাটতি দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়েই সৌদি আরব অন্য দেশের কাছে সাহায্য চাচ্ছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত প্রতিরক্ষা সহায়তার জন্য ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করছে। শুধু তাই নয়, ইতালি সরকারের কাছেও ড্রোন-বিধ্বংসী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে অনুরোধ পাঠিয়েছে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী ক্রোসেত্তো গত সপ্তাহে সে দেশের আইনপ্রণেতাদের বলেছে, উপসাগরীয় দেশগুলো এই সংকটের বিবর্তন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা জরুরি ভিত্তিতে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি স্থানীয় বলেছেন, এখন সময় এসেছে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করার। ওমান ডেইলি পত্রিকা এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
সৌদি আরব, কাতার, কুয়েত এবং বাহরাইনকে যুক্তরাষ্ট্র প্রধান অ-ন্যাটো সহযোগী হিসেবে স্বীকৃতি দিয়ে রেখেছে। আমিরাতও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিরক্ষা অংশীদার। কিন্তু যুদ্ধের ময়দানে এই তকমাগুলো কোন কাজে আসছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
উপসাগরীয় অঞ্চলের গবেষণা সংস্থা গালফ ইন্টারন্যাশনাল ফোরাম-এর সিনিয়র ফেলো আব্দুল আজিজ আলঘাশিয়ান বলেন, এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে, গ্যারান্টি বলতে আসলে কোনও গ্যারান্টিই নেই।
ইরানি হামলায় উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক ক্ষতির পরিমাণও আকাশচুম্বী। বিশে^র অন্যতম প্রধান বিমান চলাচলের কেন্দ্র কাতার ও আমিরাত তাদের ফ্লাইট উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। পর্যটকরা স্থল সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে। জ্বালানি শিল্পে নেমে এসেছে ধস। কাতার তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি। ইরানের হামলার কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পারছে না আরব দেশগুলো। আমিরাতি ভাষ্যকার নাদিম কোটেইচ বলেন, ইরান ঠিকই তাদের তেল পাঠাচ্ছে, কিন্তু আরব দেশগুলো হামলার ভয়ে এই পথ ব্যবহার করতে পারছে না, এটি গভীর উদ্বেগের বিষয়।
আমিরাতি ধনকুবের খালাফ আল-হাবতুর সরাসরি ট্রাম্পকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কে তোমাকে আমাদের অঞ্চলকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে নেওয়ার অধিকার দিয়েছে? ট্রিগার টানার আগে কি তুমি আমাদের ক্ষতির কথা ভাবোনি?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা, হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে: আইনমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীশূন্য ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি চাকরিতে শূন্যপদ কত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, বন্যা-পাহাড়ধসের শঙ্কা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












