ঈদযাত্রা:
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশে যাত্রীরা টার্মিনালে জড়ো হতে থাকেন। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও ঘন হয়ে ওঠে।
রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের টিকিটের জন্য দীর্ঘ লাইন এবং বাসের অপেক্ষায় ব্যাগ-লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সরেজমিন ঘুরে ও পরিবহন কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর ৫টা থেকেই দূরপাল্লার বাস একের পর এক টার্মিনাল ছেড়ে যাচ্ছে। তবে কিছু বাস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়ায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
এদিন সকালে ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টারের টিকিটের জন্য অপেক্ষারত যাত্রী সজিব বলেন, দীর্ঘসময় অপেক্ষার পর টিকিট পেয়েছি। এখন বাসের অপেক্ষায় আছি।
সাভারেও ঈদকে কেন্দ্র করে সড়কে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। একইসঙ্গে সড়ক ও মহাসড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। তবে ভোগান্তি নেই, স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের জামগড়া, জিরাবো ও আশুলিয়ায় সড়কে গণপরিবহনের চাপ দেখা গেছে। এ ছাড়া, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কেও বাড়ছে যাত্রীদের চাপ। একইসঙ্গে সাভার বাজার বাসস্ট্যান্ড, উল্লাইল, হেমায়েতপুর, নবীনগরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
নবীনগর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন আজমল হোসেন নামে একজন। তিনি বলেন, বিকেল থেকে অনেক যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছে। তবে গাড়ি ভাড়া স্বাভাবিকের তুলনায় বেশি দাবি করছে বাসের চালক ও হেলপাররা বলে জানান তিনি।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে, কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে গণপরিবহনের সংকট দেখা দেওয়ায় ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কের এলেঙ্গাসহ গুরত্বপূর্ণ এলাকায় রয়েছে মানুষের চাপ। তাদের অনেকেই বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে বাড়ি যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
সিরাজগঞ্জের এক যাত্রী বলেন, স্বাভাবিক সময়ে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের ভাড়া সর্বোচ্চ ১০০ টাকা। আজকে ভাড়া চাচ্ছে ৩০০ টাকা। ভ্যাপসা গরমে খুব কষ্ট হচ্ছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করি।
বগুড়ার মাদ্রাসার এক ছাত্র বলেন, বাসে তো সিট ফাঁকা নেই। বাসের ভেতরে তিল ধারনের মতো জায়গা নেই। ঢাকা থেকে ছেড়ে আসা খোলা ট্রাক ও পিকআপ ভ্যানেও বাড়ি ফেরা মানুষের সংখ্যা অনেক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












