রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষে সফল জামাল
, ২৪ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সফল হয়েছেন কৃষক জামাল। তিনি স্থানীয় বাজারে উচ্চমান পুষ্টিগুণসমৃদ্ধ এ কপির ভালো ফলন পাচ্ছেন। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বাড়ির পাশে এ বছর প্রথম ২০ শতাংশ জমিতে সাদা, গোলাপি, হলুদ ফুলকপি এবং লাল বাঁধাকপি (রেডকেবল) চাষ করেন।
রঙিন কপি চাষে ফলন আশানুরূপ হয়েছে। এই কপি চাষের খবর স্থানীয় ভাবে জানাজানি হলে আশপাশের এলাকা থেকে কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দেখতে আসে। অনেকে ক্ষেত থেকে কপি কিনে নিচ্ছেন। এতে কপি চাষে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন।
জামালের ভাষ্যমতে, বাজারে রঙিন কপির দাম বেশি। জমিতে চাষসহ উৎপাদন খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। অর্ধেকেরও বেশি লাভ হবে তার। শহরের চকবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি ২০-৩০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। রঙিন ফুলকপির কেজি ১৫০ টাকা। রঙিন বাঁধাকপি ৮০-১০০ টাকা।
ক্ষেতে রঙিন কপি কিনতে আসেন আক্তার উজ জামান। তিনি জানান, কপিগুলো সুস্বাদু এবং পুষ্টিগুণসমৃদ্ধ। বাজারে এ কপির চাহিদা আছে। চরমনসা গ্রামের কৃষক ইব্রাহিম বলেন, জামাল নতুন করে রঙিন কপি চাষ করেছেন। ভালো সবজি হয়েছে। দামও ভালো। অথচ সাদা কপির দাম কম। উৎপাদন খরচও ওঠে না।
কৃষক জামাল বলেন, এ অঞ্চলে আমিই রঙিন কপি চাষ করেছি। অনেকেই এসে চাষের বিষয়ে জানতে চাচ্ছেন। বাজারে এ কপি সবার নজর কাড়ে। এ ছাড়া আমার বাগানটি একটি এনজিও সংস্থা প্রদর্শনী হিসেবে ব্যবহার করছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, পরীক্ষামূলক কৃষক জামাল পুষ্টিগুণে সমৃদ্ধ রঙিন কপি আবাদ করেছেন। তিনি ভালো দাম পাচ্ছেন। আমরা প্রচারণা চালাচ্ছি। কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি, তারা যেন এ সবজি উৎপাদনে আগ্রহী হোন। এতে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রেশনিং করবে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শংকা: ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে ৭ দিন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলো কর্মচারী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)