ঝড় আনল বৃষ্টি, বরফ; ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার একাংশে আছড়ে পড়া ঝড়গুলো উঁচু এ লাকায় বরফ আর সমতল এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি নিয়ে হাজির হওয়ার পর রাজ্যটির হাজার হাজার মানুষকে বিদ্যুৎহীন দিন কাটাতে হচ্ছে।
শনিবার লস এঞ্জেলেসের প্রায় ৮৫ হাজার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শহরটি থেকে উত্তরের দিকে বের হয়ে যাওয়ার সবচেয়ে বড় মহাসড়ক ইন্টারস্টেট-৫ তীব্র তুষারপাতের কারণে বন্ধ ছিল; দক্ষিণের দিকে লস এঞ্জেলেসের ভেতরে এবং আশপাশের বেশ কিছু সড়ক আবার বন্যার পানির কারণে বন্ধ বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগ।
ফের তুমুল বৃষ্টি ও তুষারপাত দেখা যেতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ রাজ্যটির রাজধানী সাক্রেমেন্টোর বাসিন্দাদেরকে ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।
পরবর্তী ধাপে রোববার যেসব ঝড় আঘাত হানতে যাচ্ছে, তা সাক্রেমেন্টো উপত্যকায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার এবং সিয়েরা নেভাদা পাহাড়ে সর্বোচ্চ ১১২ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস নিয়ে যেতে পারে।
তীব্র ঠা-াজনিত আবহাওয়ার কারণে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কও বুধবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ ধরনের অস্বাভাবিক পরিস্থিতিকে মেরিল্যান্ডের জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ব্রায়ান জ্যাকসন বলেছে, “ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এই ধরনের ঠা-া এবং এমন ঝড়ের ঘটনা বিরল।”
যুক্তরাষ্ট্রের প্লেইনস, মধ্যপশ্চিম ও গ্রেট লেইস অঞ্চলে কয়েকদিন আগে আঘাত হানা আরেকটি ঝড় নিউ ইংল্যান্েেডর ওপর দিয়ে বয়ে যাওয়ার পর এখ আটলান্টিকের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।
ডেট্রয়টভিত্তিক ডিটিই এনার্জির ৪ লাখের বেশি ভোক্তা শনিবারও বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছে ডেট্রয়েট নিউজ।
সর্বশেষ ঝড়গুলোর আগেও ক্যালিফোর্নিয়ার বিশাল অংশ অস্বাভাবিক বৃষ্টি, কনকনে ঠা-া ও বিস্তৃত বন্যা দেখেছে; যার কারণে দীর্ঘ সময় ধরে খরা ও দাবানলের মুখোমুখি হওয়া রাজ্যটিতে বিপুল সংখ্যক উপড়ানো গাছ দেখা গেছে, দেখা গেছে ভূমিধসও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












