আম্মাজি আম্মাজি বলেই শান্তি
-মুহম্মদ মাসউদুর রহমান ফাহীম।
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) কবিতা
মেশকে মহিয়ান
এলো খুশিরবান
ধন্য দো’জাহান
আজই প্রাণে প্রতি প্রাণে
শাহী ছন্দ শাহী শানে
পাক স্মরণে নেই ভুবনে ক্রান্তি
আম্মাজি আম্মাজি বলেই শান্তি
আম্মাজি আম্মাজি নেই যে ক্লান্তি
অ-দ্বিতীয় অতি-প্রিয় সাইয়্যিদা মা..
খেয়ালে মিলে সব দিলে নূর লালিমা
মমতাময়ী কালজয়ী ইয়া রাহনুমা
শুভ তাশরীফে তা’রীফে শের শাহনামা
দামাদাম দিল খুলে সা’মা
জোড়ালো ধুমসে দামামা
মুবারক ফায়িজে মিটে যাক ভ্রান্তি
আম্মাজি আম্মাজি বলেই শান্তি
সেরা সেরা মেরি পেয়ারা ইয়া আম্মিজান..
এক পলকে হৃদয় বাকে দেন ইতমিনান
অ-তুলনীয় অ-মিয় আযীমুশ শান
মায়াবী রোবে নিরবে ফিদা বানান
মারহাবা মাদানী মুসকান
কায়িনাত কদমে কুরবান
হামেশা আনন্দে ঈদের বসন্তী
আম্মাজি আম্মাজি বলেই শান্তি
ভেজি হরদম স্বাগতম হে উম্মুল উমাম..
কোটি জবানে ময়দানে একই কালাম
সপ্তমী চাঁদে শাদবাদে পাক শিরোনাম
ধরায় এসেছেন হেসেছেন নূরী গুলফাম
কাছীদায় দায়েমী সুনাম
সারারাত ছলাত ও ছালাম
হাকীকী জৌলুশে নেই কোনো প্রান্তি
আম্মাজি আম্মাজি বলেই শান্তি
বিশেষ লগণে গগণে নও কারুকাজ..
সকল আরজি শুনুন আজি শাফিয়া নাজ
চাহি নিছবত ও কুরবত চাহি সেই মিরাজ
ইশকি অনলে দিন জ্বেলে ইশকি সিরাজ
ঘুচিয়ে রসম ও রেওয়াজ
করুন এই সিনাকে দারাজ
আখেরী তৃপ্তিতে বিলীন হোক শ্রান্তি
আম্মাজি আম্মাজি বলেই শান্তি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“তিনিই প্রথম”
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইনসাফ কায়িম
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“আন্জুমানে আল বাইয়্যিনাত গড়েছি”
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনি মজলুম
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশটা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খান্কায়ে মুহম্মদীয়া
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছহিবে সুলতানুন নাছীর
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমামুল উমাম
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দগ্ধিত জুলুমাত
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












