‘১৯৭১ সালের মিরপুর আর ২০২৪ সালের গোপালগঞ্জ আমার কাছে এক’
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার গোপালগঞ্জ কেন্দ্রিক সাম্প্রতিক সহিংসতা এবং দীর্ঘ ১৬ বছরের শাসনামলের প্রভাব নিয়ে স্পষ্ট ভাষায় বক্তব্য রাখেন।
গত ১৬ বছরে গোপালগঞ্জের নামে বাংলাদেশে যে ধরনের নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার ও পদবণ্টনের বৈষম্য ঘটেছে, তা দেশের রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন, “এই কালো অর্থনীতির ছায়া শুধু ক্ষমতার কেন্দ্রে নয়, জনগণের জীবনেও পড়েছে। বেনজির আহমেদ থেকে শুরু করে যারা বিতর্কিত হয়েছেন, তাদের প্রতি জনমনে ঘৃণার প্রকাশ ঘটেছে এবং ঘটবে।”
তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জ একটি সেনসিটিভ বা স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত হলেও, সেখানে এর আগেও সহিংসতা দেখা গেছে। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পরও গোপালগঞ্জে আমরা সহিংসতার চিত্র দেখেছি। এমনকি সেনাবাহিনীর উপরও হামলা হয়েছে, তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ তখন প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সরকার ছিলো নরম মনোভাবাপন্ন।
আশরাফ কায়সার ১৯৭১ সালের মিরপুরের সাথে গোপালগঞ্জের তুলনা করে বলেন, এখন ১৯৭১ সালের মিরপুর আর ২০২৪ সালের গোপালগঞ্জ আমার কাছে এক। মিরপুর স্বাধীন হয়েছিলো স্বাধীনতার তিন মাস পর। এখন যেহেতু স্বৈরাচারী শাসক শেখ হাসিনা বিদায় নিয়েছেন এবং দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জও তো মুক্ত হওয়ার কথা।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ছাত্ররা রাজনীতি করছে, আন্দোলন করছে- তাতে ভিন্নমত থাকতে পারে, সমালোচনা করাও স্বাভাবিক। তবে এটাও সত্য, আমরা একটি ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছি। একটি গোষ্ঠী যদি মনে করে যে তারা বাংলাদেশের অন্যান্য জেলায় যেতে পারলে গোপালগঞ্জেও যেতে পারবে, তাহলে সেই অধিকার তাদের রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)