‘হাসিনার মতু্যুদ- বাতিল চেয়ে বিদেশি ল’ফার্মের চিঠি আদালত অবমাননাকর’
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র বিরুদ্ধে দেওয়া মতু্যুদ-ের রায় বাতিল চেয়ে পাঠানো চিঠিকে ‘আদালত অবমাননাকর’ হিসেবে আখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী আমিনুল ইসলাম।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ পাঠানো একটি চিঠি প্রসঙ্গে তিনি বলেন, মতু্যুদ-প্রাপ্ত কোনো আসামির পক্ষে বিদেশ থেকে ল’ফার্মের মাধ্যমে সরাসরি ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর কোনো আইনি সুযোগ নেই।
তিনি আরও অভিযোগ করেন, চিঠিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঠানো হয়েছে, যাতে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা যায়। বিষয়টি আদালতের মর্যাদা ক্ষুণœ করার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, গত ৩০ মার্চ যুক্তরাজ্যভিত্তিক আইন সংস্থা কিংসলি ন্যাপলি শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে ই-মেইলের মাধ্যমে একটি চিঠি পাঠায়।
চিঠিতে দাবি করা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার পরিচালনা এবং মতু্যুদ- প্রদান আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের মৌলিক মানদ-ের পরিপন্থী। বিচারপ্রক্রিয়াকে ‘অন্যায্য’ ও ‘অবৈধ’ বলেও উল্লেখ করা হয় সেখানে। পাশাপাশি চিঠির বিষয়ে ট্রাইব্যুনালের অবস্থান জানতে ১৪ দিনের মধ্যে জবাব চাওয়া হয়।
এদিকে, সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংক্রান্ত বিষয় তুলে ধরে বিদেশি আইনজীবীদের পক্ষ থেকে মতামত বা যোগাযোগের নজির থাকলেও, সরাসরি বিচারাধীন ট্রাইব্যুনালে এমন চিঠি পাঠানো বাংলাদেশের প্রচলিত আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)