‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে কারসাজি
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডারে থাকা নাগরিকদের ব্যক্তিগত গোপনীয় তথ্য বিক্রির কেলেঙ্কারির রেশ এখনো কাটেনি। এরই তদন্ত চলাবস্থায় আরেকটি চাঞ্চল্যকর ঘটনার তথ্য পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামাডোলের আড়ালে এনআইডি তথ্যভান্ডারে থাকা নাগরিকদের ছবি ও ২৮টি ডেমোগ্রাফিক তথ্য বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নেওয়ার সুযোগ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।
‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের অ্যাপের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রের তথ্য জানানোর নেপথ্যে এমন ঘটনাই ঘটিয়েছেন ইসির তথ্য-প্রযুক্তিসংশ্লিষ্ট কর্মকর্তারা। বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ ইউজার আইডি ও এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) দিয়েছে তারা। যেখানে চার ধরনের তথ্য দিয়েই ভোটকেন্দ্রের তথ্য জানানো সম্ভব ছিল, সেখানে নাগরিকদের ২৮ ধরনের তথ্য দেওয়ায় নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন ও নিরাপত্তা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। যুগান্তরের অনুসন্ধান ও ইসির নির্ভরযোগ্য একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, ওই আইডি ও এপিআই’র মাধ্যমে ইসির তথ্যভান্ডারে অস্বাভাবিক হিট করার পর হঠাৎ টনক নড়ে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের। বিষয়টি নিয়ে ভোটগ্রহণের আগের জুমুয়াবার (৬ ফেব্রুয়ারি) ছুটির দিনে ইসি সচিবের নেতৃত্বে তড়িঘড়ি করে বৈঠক হয়। ওই বৈঠকে নাগরিকদের ২৮ ধরনের তথ্যের পরিবর্তে শুধু চার ধরনের তথ্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরবরাহের নির্দেশনা দেওয়া হয়। পরে ওই চার ধরনের তথ্যের ভিত্তিতে ভোটারদের ভোটকেন্দ্রের তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত কার্যকরের আগেই ওই অ্যাপে এক কোটির বেশি হিট হয়। এর মাধ্যমে বিপুল নাগরিকের ছবি ও ২৮টি ডেমোগ্রাফিক তথ্য কপি করে নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এসব বিষয় নিয়ে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অ্যাপের মাধ্যমে নাগরিকদের ভোটকেন্দ্রের তথ্য জানানোর ফাইল অনুমোদন করেছি। তবে কীভাবে কোন প্রক্রিয়ায় ভোটারদের ভোটকেন্দ্রের তথ্য জানানো হয়েছে, সেটা কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মকর্তারা ভালো জানেন। নির্বাচনি কাজের চাপে এসব বিষয় দেখার সুযোগ আমাদের থাকে না। তিনি বিষয়টি নিয়ে ইসির সিনিয়র সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তবর্তী যুবকদের জন্য মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ চালু করল বিজিবি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ বছর ধরে পড়ে থাকা পরিত্যক্ত ১২ বিমান বিক্রি হবে ভাঙারি হিসেবে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাবা-ছেলের সিন্ডিকেটে ১০ বছর চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল -প্রধানমন্ত্রী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপির মহাসচিব পদে জোর আলোচনা, যা বললেন রিজভী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আগস্ট বিপ্লব নয়, হয়েছিল মহাগণঅভ্যুত্থান -ড. মাহবুব উল্লাহ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেয়ার চক্রান্ত রুখে দেয়া হবে -এনসিপি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নির্মোহভাবে মূল্যায়ন হয়েছে’
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাংলাদেশ চায় হাসিনা এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক’
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
► সাড়ে পাঁচ বছরে ৫ হাজার ৬২৭ লাশ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা, এক ব্যক্তির একাধিক ডিলারশিপ নয়
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)