ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখ মানুষ
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মঙ্গলবার (১১ আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, মে মাসের শেষের তুলনায় জুনে অস্থায়ী সুরক্ষার আওতায় থাকা ইউক্রেনীয়দের সংখ্যা ২৪ হাজার ৩৮০ জন বা ০.৬ শতাংশ বেড়েছে।
জার্মানিতে অস্থায়ী সুরক্ষার আওতায় সবচেয়ে বেশি মানুষ রয়েছেন (১২ লাখ ৮০ হাজার)। ইইউর মোট সংখ্যার ২৯.২ শতাংশই অবস্থান করছেন দেশটিতে। িএরপর রয়েছে পোল্যান্ড ও চেকিয়া। পোল্যান্ডে ৯ লাখ ৬১ হাজার ১৭০ জন এবং চেকিয়ায় ৩ লাখ ৯০ হাজার ৮১০ জন অস্থায়ী সুরক্ষা পেয়েছেন। ইইউর মোট সংখ্যার মধ্যে তাদের অংশ যথাক্রমে ২১.৮ ও ৮.৯ শতাংশ।
মে থেকে জুনের মধ্যে ইইউর ২৭টি সদস্যদেশের মধ্যে ২৪টিতেই অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। জনসংখ্যার অনুপাতে চেকিয়ায় অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রতি ১ হাজার মানুষের বিপরীতে ৩৫.৮ জন এই সুরক্ষার আওতায় রয়েছেন। স্লোভাকিয়ায় এই হার ২৭.২ এবং সাইপ্রাসে ২৬.৮। ইইউর গড় হার ৯.৮ জন।
জুনের শেষে ইইউতে অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের ৯৮.৫ শতাংশের বেশি ইউক্রেনীয় নাগরিক। অস্থায়ী সুরক্ষার আওতায় থাকা মানুষের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ৪৩.৪ শতাংশ, প্রাপ্তবয়স্ক পুরুষ ২৭ শতাংশ এবং অপ্রাপ্তবয়স্ক ২৯.৬ শতাংশ।
২০২২ সালের মার্চে ইউরোপীয় কাউন্সিলের একটি সিদ্ধান্তের ভিত্তিতে এই অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়। যুদ্ধের কারণে ইউক্রেন থেকে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ায় তাদের দ্রুত সুরক্ষা দেয়ার উদ্দেশ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছিল।
২০২৫ সালের জুনে ইউরোপীয় কাউন্সিল অস্থায়ী সুরক্ষার মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে ইউক্রেন থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য এই সুরক্ষা ব্যবস্থা ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকার কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)