‘স্বায়ত্তশাসন’ এর নামে পাহাড়কে বিচ্ছিন্ন করার দাবি করা ‘ইউপিডিএফ’কে নিষিদ্ধের দাবি
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৪ মে, ২০২৫ খ্রি:, ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জাতীয় ঐক্যমত কমিশনের কাছে উপজাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্তৃক ‘তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসন’ প্রতিষ্ঠার প্রস্তাবের প্রতিবাদে খাগড়াছড়ি, রাঙ্গামাটিসহ পাহাড়ে একাধিক মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) খাগড়াছড়ির শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন থেকে বিচ্ছিন্নতাবাদীতার অভিযোগ তুলে পাহাড়ের উপজাতি সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
বক্তারা জানান, ইউপিডিএফ-এর সংগঠক মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের জন্য স্বায়ত্তশাসনের দাবি তুলে জাতীয় ঐকমত কমিশনের কাছে যে প্রস্তাব দিয়েছে, যা মূলত পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে।
বক্তারা সরকারের কাছে ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে দ্রুত নিষিদ্ধ করা এবং সংগঠনের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানান।
রাঙামাটি জেলা শহরের বনরূপা এলাকায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল। পার্বত্য চট্টগ্রামে অত্যাচার, হত্যাকান্ড, অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। এখন সেই সন্ত্রাসী সংগঠনটি পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্ব শাসন চাচ্ছে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনটিতে রাজনৈতিকভাবে বৈধতা প্রদান করা দেশের জন্য একটি বিপর্যয় ডেকে আনতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। দেশের অখন্ড পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে অবিলম্বে নিষিদ্ধ, ইউপিডিএফের অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে হবে।
ইউপিডিএফকে নিষিদ্ধ করা না হলে তিন পার্বত্য জেলার শান্তিকামী মানুষকে নিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে বলে সমাবেশে বক্তারা হুঁশিয়ারী প্রদান করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)