‘স্বামী বিএনপি করে, তার লিগা তারে ডিভোর্স দিলাম’ -যা জানা গেল
, ১৫ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ রবি’ ১৩৯১ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় এবং নির্যাতনের অভিযোগে সাভারে এক নারী তার স্বামীকে 'ডিভোর্স' দিয়েছে বলে দাবি করেছেন। তবে ওই নারীর পরিবার, প্রতিবেশী, স্থানীয় জনপ্রতিনিধি বলছেন এ অভিযোগের সত্যতা নেই।
পারিবারিক সূ্ত্ের জানা যায়, ৩০ বছর আগে ফরহাদ-রহিমার বিয়ে হয়। তাদের দুই মেয়ে আছে। বড় মেয়ে দেশের বাইরে থাকে। ছোট মেয়ে বিয়ের পর মানিকগঞ্জে থাকেন।
গত ২৪ আগস্ট রহিমা বেগম সাভার মডেল থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানা থেকে রহিমা গণমাধ্যমে সাক্ষাৎকার দেন স্বামী বিএনপি করে বিধায় সে স্বামীকে ডিভোর্স দিয়েছে।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রহিমাকে বলতে শোনা যায়, আমার স্বামী বিএনপির মিছিলে যায়। তার লিগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান। আমার বাবা আওয়ামী লীগ করত। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল। আমি এই কারণে তারে ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না। যেহেতু সে বিএনপির সাথে থাকে।
জানা যায়, ফরহাদ-রহিমা দম্পতি গত দুই বছর ধরে খাসেরচর এলাকায় থাকেন।
রহিমার ছোট মেয়ে রিয়া বলেন, 'পারিবারিক কলহের কারণে বাবা-মা দুজনে বিভিন্ন সময় আলাদা বসবাস করেছেন। মা কোর্টে উকিলের সাথে কাজ করতেন। সম্প্রতি বাবা অন্যত্র বিয়ে করেছেন। মাও বাবাকে তালাক দিয়েছেন। বাবাকে বিএনপির তকমা দিয়ে তালাক দিয়ে গণমাধ্যমে মায়ের সাক্ষাৎকার দেখে আমরা বিব্রত। বাবাতো বিএনপি করে না এছাড়া দুজনে আবার মিলে যাবে। গণমাধ্যমকর্মীদের সংবাদ প্রকাশের আগে বিষয়টি খতিয়ে দেখা উচিত ছিল আসলে আমার বাবা বিএনপি করে কিনা।'
তিনি বলেন, বাবা মিটিং মিছিল তো দূরের কথা নিজের জীবন সম্পর্কেই উদাসীন।
খাসেরচর এলাকায় রহিমা-ফরহাদ দম্পতির একাধিক প্রতিবেশী বলেন, দুই বছর রহিমা ও ফরহাদ ওই এলাকায় বসবাস করতেন। পারিবারিক কলহ হলেই রহিমা পুলিশ দিয়ে ধরিয়ে দিতেন। আবার নিজেই ছাড়িয়ে আনতেন।
ধরলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং সিংগাইর থানার খাসিরচর এলাকার স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, রহিমাকে তিনি চেনেন। তিনি সাভারে বসবাস করেন। খাসিরচর এলাকাতেও তিনি ছিলেন। আমি যতদূর জানি তার স্বামী ফরহাদ নেশা করত কিন্তু কোনো দল কিংবা কোনো দলের সমর্থনে মিটিং মিছিলে যায়নি। তার নামে বিএনপির কোনো মামলাও নাই। পারিবারিক ঝামেলা হলেই তিনি স্বামীকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতেন। তিনি স্বামীর বিরুদ্ধে বিএনপি করার অভিযোগ এনেছেন এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)