‘সিরিয়ায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে ইরানের’
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তার পাঁচ সদস্য গত শনিবার দামেস্কে এক হামলায় নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে। পাশাপাশি তেহরান এ হামলার জন্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলকে দায়ী করে বলেছে, তারা ‘প্রতিক্রিয়া দেখানোর অধিকার সংরক্ষণ করে’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তেহরানের চিরশত্রু দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের দ্বারা ‘সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার ঘন ঘন লঙ্ঘন এবং আক্রমণাত্মক ও উসকানিমূলক হামলার বৃদ্ধি’র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘ইরান সঠিক সময়ে ও স্থানে...সিরিয়ার রাজধানীতে সর্বশেষ হামলার জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের মাজেহ এলাকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি হামলায় ১০ জন শহীদ হয়েছে।
বাহিনীটির বার্তা সংস্থা সিপাহ বলেছে, ‘দুষ্ট ও অপরাধী ইহুদিবাদী সরকার’ তাদের চারজন সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে। অন্যদিকে ইরানের মেহর বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সিরিয়ায় নিযুক্ত ইরানি বাহিনীর গুপ্তচরপ্রধান। মেহর পরে আইআরজিসিকে উদ্ধৃত করে জানায়, হামলায় আহত পঞ্চম সদস্যও মারা গেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া ও লেবাননে হামাসের সমর্থক জ্যেষ্ঠ ইরানি ও তাদের সহযোগীদের ওপর আক্রমণ তীব্র করার অভিযোগ আনা হয়েছে। এতে গাজার সংঘাত পুরো অঞ্চলজুড়ে আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জেগেছে।
ইরাকের উত্তরের স্বায়ত্তশাসিত প্রদেশ কুর্দিস্তানের রাজধানী আরবিলে ‘দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের একটি গোয়েন্দা সদর দপ্তরে’ হামলা চালানোর ঘোষণার চার দিন পর মাজেহের ওপর হামলা চালানো হয়। ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় চার বেসামরিক নাগরিক শহীদ ও ছয়জন আহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












