‘সহজক্যাশে’ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
, ১৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গত সোমবার (০৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় আছে।
তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমোদনের কোনো আবেদন পাওয়া যায়নি, এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে আর্থিক লেনদেন পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। তাই ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বা চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)