‘সরকার চাইলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিতে পারে’
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার যদি কালকে মনে করে আওয়ামী লীগের ওপর চলমান নিষেধাজ্ঞা তুলে দেব সরকার এটা তুলে দিতে পারে। বিচার বিচারের মতো চলবে, বিচারে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধে জড়িত বলে প্রমাণ করা যায় তাহলে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে। অথবা আদালত যেটা মনে করবেন সেই সাজা দেবেন।
সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে আইসিটি আইন সংশোধনের মাধ্যমে সংগঠন হিসেবে বিচারের আলাপ আছে। আমরা দেখলাম আইন উপদেষ্টাও বলছেন, প্রসিডিউর শুরু হচ্ছে। আমার জানা মতে এখনো কোনো মামলা করা হয়নি, ইনভেস্টিগেশন এবং বিচার তো দূরের কথা।
আওয়ামী লীগের কর্মকা- বা দলীয় যে সাংগঠনিক কাজ ‘সন্ত্রাস দমন আইন-২০০৯’-এর মাধ্যমে নিষিদ্ধ আছে জানিয়েছেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, সন্ত্রাস দমন আইন, ২০০৯’-এর মাধ্যমে আগে শুধু সংগঠন নিষিদ্ধ করা যেত। এখন যেটা হয়েছে একটা অধ্যাদেশ জারির মাধ্যমে এখানে একটা নতুন ধারা যোগ করা হয়েছে। যার মাধ্যমে সরকার চাইলে কর্মসূচিও নিষিদ্ধ করতে পারে। তার মানে আওয়ামী লীগের কর্মকা- এখন নিষিদ্ধ আছে। সরকারের একটা এক্সিকিউটিভ অর্ডারে।
তিনি আরো বলেন, যেহেতু আওয়ামী লীগের কর্মকা- নিষিদ্ধ আছে। তার নিবন্ধন স্থগিত আছে। তো আওয়ামী লীগ যদি এগুলো করতে না পারে তাহলে নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)