‘সবার আগে বাংলাদেশ’ হলে বন্দর বিদেশীদের দেয়া যাবে না -আনু মুহাম্মদ
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ রবি, ১৩৯৪ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আনু মুহাম্মদ বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপি-। দেশের আমদানি-রফতানির প্রায় ৯০ শতাংশ এ বন্দর দিয়ে হয়।
জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, ‘সরকারের কাছ থেকে আমরা শুনি ‘সবার আগে বাংলাদেশ’, কিন্তু কার্যত দেখা যাচ্ছে ‘সবার পরে বাংলাদেশ’। সবার আগে সা¤্রাজ্যবাদী স্বার্থ কিংবা সবার আগে যুক্তরাষ্ট্র, মার্কিন স্বার্থ কিংবা সবার আগে ট্রাম্পের স্বার্থ, এটিই তো। বাংলাদেশের মানুষ এজন্য ভোট দেয়নি।’
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মিডিয়া অ্যান্ড সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর ও জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপি-। দেশের আমদানি-রফতানির প্রায় ৯০ শতাংশ এ বন্দর দিয়ে হয়। এমন একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ বিদেশী প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার সঙ্গে অন্যান্য দেশের বন্দর ব্যবস্থাপনার তুলনা চলে না। কোনো দেশের ধরেন, ১০-২০টি কিংবা ১০০টি বন্দর আছে, সেখানে তারা যদি পাঁচ থেকে ছয়টি বন্দর বিদেশী কোম্পানিকে দেয় সেটির একটি অর্থ আছে। কিন্তু যেখানে মূল বন্দরই একটি, যেখানে এ একটি বন্দরের ওপর দেশের পুরো অর্থনীতি নির্ভর করে, সেটি অন্যজনের হাতে তুলে দেয়া যায় না।
বন্দর নিয়ে তিনি আরো বলেন, এরই মধ্যে যারা পরিচালনা করছেন এবং নৌবাহিনী কিংবা প্রাইভেট কোম্পানি, তারা দেখিয়েছেন-এটি যদি রাষ্ট্রীয়ভাবে যথাযথ ও পরিকল্পিতভাবে পরিচালনা করা যেত, তবে জাতীয় সক্ষমতার একটা ভিত্তি দাঁড় করানো সম্ভব ছিল। অথচ কোনো সরকার সে পথেই যায়নি।
এ অর্থনীতিবিদ আরো বলেন, কাস্টমসের পরিবর্তন দরকার, আমলাতন্ত্রের পরিবর্তন দরকার, অবকাঠামোর পরিবর্তন দরকার। বিদেশী কোম্পানি আসার সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। বিদেশী কোম্পানি আনার অর্থ শুধু অর্থনৈতিক নয়, এর যে রাজনৈতিক-সামরিক মাত্রা আছে, সেটাও আমাদের খুব গুরুত্বসহ বিবেচনা করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার রুল খারিজ করলো হাইকোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আপিল বিভাগ অনেকটা অকার্যকর হয়ে গেছে -খোকন
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসড়কে সিøপার বাস চালানো যাবে না -হাইকোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাবা জেলে যাওয়ার পর মা উধাও, ৩ মাসের শিশুকে আঁকড়ে ক্ষুধার্ত ২ বোনের কান্না
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ গেলেই জেনারেটর, লোডশেডিংয়ে বাড়ছে ব্যবসার খরচ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেশি দামে এলএনজি কিনছে বাংলাদেশ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দাপটে থাকবে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদার বিপরীতে অতিরিক্ত সারের জোগান আছে
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেয়া হবে: প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)