লন্ডনে গণমাধ্যমকে বিলাওয়াল
‘লক্ষ্য ছিলো ২০টি যুদ্ধবিমান, ভূপাতিত করা হয় ৬টি’
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যকার মূল সমস্যাগুলো সমাধানে বিশ্বশক্তিগুলোর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি তার লন্ডন সফরের সময় এ আহ্বান জানান। সেখানে তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।
বিলাওয়াল একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যার উদ্দেশ্য হলো ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে তুলে ধরা এবং নয়াদিল্লির অভিযোগগুলোর মোকাবিলা করা। তাদের এই বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে দলটি লন্ডন সফর করছে।
প্রতিনিধিদলে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, হিনা রাব্বানি খার এবং খুররম দস্তগীর; সিনেটর শেরি রেহমান, মুসাদিক মালিক, ফয়সাল সুবজুয়ারি এবং বুশরা আঞ্জুম বাট; এ ছাড়া আছেন জ্যেষ্ঠ দূত জলিল আব্বাস জিলানি ও তেহমিনা জানজুয়া।
লন্ডনে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘যুদ্ধের সময় আমাদেরই পাল্লা ভারী ছিলো। এই সুবিধা থাকা সত্ত্বেও আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলাম এই শর্তে যে, ভবিষ্যতে একটি নিরপেক্ষ স্থানে সব উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা হবে। ’
বিলাওয়াল দাবি করেন, পাকিস্তান ভারতের ২০টি জেটকে চিহ্নিত (লক) করেছিলো; কিন্তু মাত্র ছয়টি ভূপাতিত করেছে এবং বিশ্বশান্তির জন্য সংযম দেখিয়েছে। তিনি বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে এবং বিশ্বকে তাদের প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদির, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠালো পাকিস্তান
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)