‘রাজনৈতিক বিদ্বেষে’ দেড়যুগেও চাকা ঘোরেনি খাওয়ার স্যালাইন কারখানার
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ঝিনাইদহ সংবাদদাতা:
রাজনৈতিক কারণে অচল হয়ে পড়ে আছে ঝিনাইদহের সম্ভাবনাময় খাবার স্যালাইন কারখানা। প্রতিষ্ঠার পর দেড়যুগ পেরোলেও উৎপাদন শুরু হয়নি। অযতœ-অবহেলায় নষ্ট হচ্ছে স্যালাইন তৈরির কোটি টাকা মূল্যের সরঞ্জাম। আধুনিক ভবনটিতে এখন চলে টিকাদান কার্যক্রম। এতে জেলার হাসপাতালগুলোতে খাবার স্যালাইনের চাহিদা মেটাতে ভরসা করতে হচ্ছে যশোর ও বগুড়ার কারখানা। ফলে বাড়ছে আমদানি খরচ ও ভোগান্তি।
অভিযোগ রয়েছে, ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে নির্মাণ হওয়ায় প্রায় ১৮ বছরেও কারখানাটি চালু হয়নি। রাজনৈতিক বিদ্বেষে প্রকল্পটি সামনে এগোতে দেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় ২০০৫ সালে খাবার স্যালাইন কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতাল ক্যাম্পাসের পাশে গড়ে তোলা হয় কারখানাটি। তৎকালীন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য মসিউর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৮ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়।
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর স্যালাইন কারখানাটি চালুর ব্যাপারে প্রশাসনিক ও দাপ্তরিক উদ্যোগ থমকে যায়।
অভিযোগ রয়েছে, বিএনপি সরকারের আমলে তৈরি হওয়ায় কারখানাটি চালুর ব্যাপারে তৎকালীন আওয়ামী লীগ সরকারের অনাগ্রহ তৈরি হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতা ও চিকিৎসক নেতারা এ নিয়ে কোনো কথা বলেননি বলে অভিযোগ জেলার সচেতন মহলের।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দোতলা বিশিষ্ট কারখানা কমপ্লেক্সের দ্বিতীয় তলার মেঝে ধুলোবালুতে ভরা। নিচ তলার একটি রুমে চলে টিকাদান কার্যক্রম। নিচতলার একপাশে রয়েছে সম্মেলন কক্ষ। দ্বিতীয় তলায় নেই কোনো কার্যক্রম। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালের টিকাদান কার্যক্রম চলে স্যালাইন কারখানার কক্ষে। স্যালাইন তৈরির মেশিন ভবনের নিচ তলার বারান্দার ফাঁকা জায়গায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা আছে। দীর্ঘদিন ধরে একই জায়গায় প্রায় কোটি টাকা মূল্যের এই যন্ত্রটি পড়ে আছে অযতœ-অবহেলায়।
জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ভৌত অবকাঠামো থাকলেও স্যালাইন কারখানার কোনো নথিপত্র আমাদের কাছে নেই। আমরা যতটুকু জানি, এটি তৎকালীন একটি প্রজেক্টের আওতায় প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে হয়তো সেই প্রজেক্ট না থাকায় স্যালাইন কারখানাটি চালু করা হয়নি। এছাড়া কারখানাটি চালু না হওয়ার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও বিভিন্ন সময় আমরা শুনেছি।
সিভিল সার্জন আরও বলেন, আমরা নতুন করে কারখানাটির কাগজপত্র খুঁজে পেতে ও অধিদপ্তরসহ যথাযথ মাধ্যমে যোগাযোগ করবো। কারখানাটি চালুর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)