‘রাজনীতি এখন ব্যবসায়ী-খেলোয়াড়দের দখলে’
, ০১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দ্বাদশ সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে কথিত ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মহাসচিব প্রিন্সিপাল ইউনুছ আহমাদ বলেন, রাজনীতি এখন ব্যবসায়ী ও খেলোয়াড়দের দখলে চলে গেছে। ৭ জানুয়ারির নির্বাচনে জনমতের কোনো প্রতিফলন ঘটেনি। বরং ৯০ শতাংশ মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে। তাই বহুমুখী সঙ্কট নিরসনে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, কোটি কোটি টাকা খরচ করে একটি একতরফা ভাগবাটোয়ারা নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসন করেছে। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার সূচনা বক্তব্যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দাবি করে নতুন করে সংসদ অধিবেশনর নামে রাষ্ট্রীয় মিথ্যাচার চালাচ্ছেন।
তিনি বলেন, ৭ জানুয়ারির কথিত নির্বাচনে জনমতের কোনো প্রতিফলন ঘটেনি। বরং ৯০ শতাংশ মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে। তাই বহুমুখী সঙ্কট নিরসনে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ দেশের রাজনীতি ধ্বংস করেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে ইউনুছ আহমাদ বলেন, সিন্ডিকেটের গডফাদারদের পৃষ্ঠপোষকতাকারী ব্যবসায়ীরা এখন মন্ত্রী ও এমপির দায়িত্ব পালন করছেন। পবিত্র মাহে রমজানের আগেই বাজার সিন্ডিকেটের দখলে চলে গেছে। তাই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্ত্রীকে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘রাজনৈতিক বিদ্বেষে’ দেড়যুগেও চাকা ঘোরেনি খাওয়ার স্যালাইন কারখানার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেয়া হয়েছে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল রিচার্জে বিপুল কর কেটে নেয়া অযৌক্তিক -উপদেষ্টা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে -মন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিক্ষার্থীরা ইউনিফর্ম পরেও শিক্ষক-মন্ত্রীদের নিয়ে বাজে উক্তি করে -শিক্ষামন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে -রিজভী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)