‘রাজনীতিতে বাংলাদেশ দেউলিয়াপনার মধ্যে আছে’
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ দেউলিয়াপনার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বলেছেন, স্বাধীনতার পর আন্তর্জাতিকভাবে নানান নেতিবাচক মন্তব্যের পরও বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু রাজনীতিতে পিছিয়ে গেছে, মানুষের মধ্যে বেড়েছে বৈষম্য।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে, তবে বৈষম্য আছে। মানুষ পিছিয়েছে, রাজনীতি পিছিয়ে গেছে, অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে, রাজনীতির বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে। অর্থনীতিতে এগুলেও রাজনীতি পিছিয়ে গেছে। রাজনীতি ও অর্থনীতির মধ্যে এই যে ব্যবধান এটা বঙ্গবন্ধু চাননি।
বর্তমান নেতৃৃত্বের কাছে আমার দাবি থাকবে, রাজনীতি ও অর্থনীতির মধ্যে এই যে ব্যবধান, এটা ঘোচানোর ব্যবস্থা করুন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে কেমন দেখতে চেয়েছিলেন, বাংলাদেশ কি তা হয়েছে? প্রশ্নটির উত্তর আমি দেবো না, আপনারা আপনাদের কাছে উত্তর জানবেন।
বাংলাদেশকে বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি হবে। সেই ঝুড়িতে এখন অনেক তলা লেগেছে, কিন্তু উন্নয়ন হয়নি উল্লেখ করে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সরকার বললেও আমি মানবো না, উন্নয়ন হয়নি, তবে প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধি উন্নয়নের পূর্বশর্ত, সঠিক প্রবৃদ্ধি হতে গেলে সুষম বণ্টন হতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)