ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়, যদিও ১৮ মার্চ বুধবার সরকারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, তবুও পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং রপ্তানি বাণিজ্য সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) খোলা থাকবে।
এই দুই দিন ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস চললেও গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)