‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে জবাব দেবে ইরান
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি পূরণ না করে, তবে তেহরান এর জবাব দেবে। গতকাল জুমুয়াবার তিনি এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা।
গালিবফ বলেন, আমরা চুক্তিগুলোর পূর্ণ বাস্তবায়নের জোরালো দাবি জানাচ্ছি এবং যুক্তরাষ্ট্র ও জায়নবাদী সরকার যদি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তবে ইরান পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
গালিবফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির আলোচক দলেরও নেতৃত্ব দিচ্ছেন।
তিনি দাবি করেছেন, ওয়াশিংটন সামরিকভাবে ইরানের মোকাবিলা করতে পারে না। এছাড়া তিনি ইসরায়েলের হুমকিকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে অভিহিত করেন।
গত বৃহস্পতিবার দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শেষ হয়েছে। দীর্ঘমেয়াদী শান্তিচুক্তির খসড়া প্রস্তাব নিয়ে দুই দেশের কূটনৈতিক কর্মকর্তারা এই আলোচনায় যোগ দিয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)