‘মে মাসে মব সহিংসতায় প্রাণ গেলো ৩১ জনের’
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গত এক মাসে (মে) সারাদেশে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৫ জন নিহত এবং ২৮৯ জন আহত হয়েছেন। একই সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ৬৬টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। এছাড়া নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩০৫ জন এবং নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৭৮ জন সাংবাদিক।
গতকাল জুমুয়াবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত মে-২০২৬-এর মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মে মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ও হতাহতের সংখ্যা এপ্রিলের তুলনায় কমেছে। মে মাসে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৫ জন নিহত ও ২৮৯ জন আহত হলেও, এপ্রিলে ৯৮টি ঘটনায় নিহত হয়েছিলেন ৬ জন এবং আহত হয়েছিলেন ৫৩৩ জন।
মব সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এইচআরএসএস জানায়, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্মীয় অবমাননা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে সংঘটিত ৬৬টি গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।
সাংবাদিকদের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়, মে মাসে ৩৯টি ঘটনায় ৭৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৪২ জন আহত, ১৮ জন লাঞ্ছিত এবং ৯ জন হুমকির মুখে পড়েছেন। একজন সাংবাদিককে আটক করা হয়েছে এবং দুটি মামলায় আট সাংবাদিককে আসামি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মে মাসে কারাগারে অন্তত সাতজন বন্দির মৃত্যু হয়েছে। এছাড়া সীমান্ত পরিস্থিতিও উদ্বেগজনক ছিল। ভারত-বাংলাদেশ সীমান্তে ছয়টি ঘটনায় ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বিএসএফের হাতে আটক হয়েছেন ১৪ জন। অন্যদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শ্রমিক অধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়, মে মাসে ৫৭টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ২০ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা ও সুরক্ষা সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় আরও ৪১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে এইচআরএসএস জানায়, মে মাসে ৩০৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৮৩ জন সম্ভ্রমহরণেল শিকার, যাদের ৫৭ জনই শিশু ও কিশোরী। ১৭ জন গণসম্ভ্রমহরণের শিকার হয়েছেন। অশালীন নিপীড়নের শিকার হয়েছেন ৭৬ জন নারী ও শিশু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাহাড়কে অস্থিরতার ছক ৩ গোষ্ঠীর সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীতাকুন্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জন নিহত
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ জেলাতেই ১৭১ কারখানার উৎপাদন বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার বন্ধ হলো সামিটের এলএনজি টার্মিনাল, তীব্র গ্যাস সংকট
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেয়ার হুমকি, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ভারতের রাজধানী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












