‘মিথ্যা অজুহাতে’ বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে সন্ত্রাসী ইসরায়েল -এরদোগান
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সন্ত্রাসী ইসরায়েলের নিন্দা করে বলেছেন, গাজায় সন্ত্রাসী ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ‘মিথ্যা’ অজুহাত দেখিয়ে। গত শনিবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
এরদোগান বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, সন্ত্রাসী ইসরায়েলের এই আচরণ আন্তর্জাতিক মানবিক আইন ও নৈতিকতার লঙ্ঘন।
প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও তাদের সহকর্মীদের মৃত্যুর খবর যথাযথভাবে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। গাজায় ২৭০-এরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যা তথ্যপ্রচার ও সত্য নির্ণয়ের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে।
এরদোগান সন্ত্রাসী ইসরায়েলের হামলার ফলে শিক্ষাব্যবস্থায় বিরাট ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ১৩,৫০০-এর বেশি শিক্ষার্থী, ৮৩০ শিক্ষক ও শিক্ষা কর্মী, এবং ১৯৩ বিজ্ঞানী ও গবেষক নিহত হয়েছেন। এছাড়া ৭৮৫,০০০-এরও বেশি শিক্ষার্থী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি এটিকে ইচ্ছাকৃত ও পরিকল্পিত গণহত্যার নীতি হিসেবে বর্ণনা করেন।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই ধরনের বিষয়গুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং সমাধান খুঁজে বের করা তুরস্কের জন্য অঙ্গীকারবদ্ধ বিষয়। তিনি উল্লেখ করেন, এই বিষয়ে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনেও আলোচনার অংশ ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












