কুরবানির বাজারে মন্দার আভাস :
‘মনে হয় না সব গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারবো’
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে বেচাকেনা। তবে বিক্রেতাদের দাবি, হাটে পর্যাপ্ত পশু থাকলেও সে তুলনায় ক্রেতা কম। আর যারা আসছেন, তাদের বেশিরভাগই কম দাম বলছেন। ফলে লোকসানের শঙ্কা করছেন অনেক খামারি ও ব্যবসায়ী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর মিরপুরের কালশী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় হাটজুড়ে কাদার সৃষ্টি হয়। বিক্রেতাদের কেউ কাদা পরিষ্কার করেছেন, কেউ বৃষ্টির হাত থেকে বাঁচাতে গরু সরিয়ে নিয়েছেন। আবার অনেককে গরুকে হাতে তুলে খাবার খাওয়াতে দেখা যায়।
বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক দুর্বলতা, ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব, দারিদ্র্যের হার বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, ক্রয়ক্ষমতা কমে যাওয়ার সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবার ঈদুল আজহার কুরবানির বাজারে। পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় গত কয়েক বছর পশুর দাম দ্রুত বেড়েছে, যা নি¤œ থেকে নি¤œমধ্যবিত্তদের নাগালের বাইরে এখন।
কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর আলম খান বলেন, খামারিদের নানা খরচ বেড়ে যাওয়ায় এবার পশুর দাম বেড়েছে। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। তারা প্রতিদিনের খরচ মেটাতেই হিমশিম খাচ্ছেন।
রাজবাড়ীর কালুখালী থেকে পাঁচটি গরু নিয়ে হাটে এসেছেন সাইফুল শেখ। প্রতিটি গরুর দাম হাঁকছেন ২ লাখ ৩০ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার টাকা। তবে কাক্সিক্ষত ক্রেতা পাচ্ছেন না বলে জানান তিনি।
সাইফুল শেখ বলেন, ‘হাটের অবস্থা দেখে মনে হয় না সব গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারবো। দাম চাইলেই ক্রেতা বলে বাজেট নাই। দাম শুনে ক্রেতা হাঁটা দেয়। অথচ গোখাদ্যের দাম অনেক বেশি। এখন ক্রেতারা গরুপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা কম বলছে।’
একই জেলার আরেক বিক্রেতা আবদুল গফুর নয়টি গরু নিয়ে এসেছেন কালশী হাটে। এর মধ্যে দুটি গরু ৩ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন। বাকি গরুগুলোর দাম দেড় লাখ টাকা চাইলেও ক্রেতারা এক লাখ টাকার বেশি বলছেন না বলে অভিযোগ তার।
আবদুল গফুর বলেন, ‘হাতে আর দুই দিন আছে, কিন্তু হাটে ক্রেতা কম। এখন গরু না কিনলে মানুষ আর কবে কিনবে?’
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা অতিরিক্ত দাম হাকছেন। চাকরিজীবী শিবলী আহমেদ ১ লাখ ৬৩ হাজার টাকায় একটি গরু কিনেছেন। তিনি বলেন, ‘হাট এখনো জমেনি। বিক্রেতারা কিছুটা বেশি দাম বলছেন। তবে আমি খুব বেশি দরদাম করিনি।’
রাজধানীর মাটিকাটা এলাকার বাসিন্দা কামরুল হাসান ছেলে ও সহকর্মীদের নিয়ে গরু কিনতে এসেছিলেন কালশী হাটে। তিনি জানান, তাদের বাজেট দুই থেকে আড়াই লাখ টাকা। কিন্তু সেই বাজেটের মধ্যে পছন্দমতো গরু পাচ্ছেন না।
তিনি বলেন, ‘যেগুলো পছন্দ হচ্ছে, সেগুলোর দাম সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা চাচ্ছে। তাই এখন গাবতলীর হাটে যাচ্ছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












