‘ভাঙতে ভাঙতে নদী হামার বাড়ির বগলোত চলি আলছে’
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৫ জুন, ২০২৪ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
‘নদী গরীব-দুঃখি বোঝে না বাহে। বুঝলে কি ই হামাক চিন্তাত থাকা নাগে। ভাঙতে ভাঙতে তিস্তা নদী হামার বাড়ির বগলোত (কাছাকাছি) চলি আলছে (এসেছে)।’ অশ্রুসিক্ত চোখে আগ্রাসী তিস্তার দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন বৃদ্ধা মজিরন নেছা। তিস্তা নদী বেষ্টিত রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের বাসিন্দা তিনি। গত কয়েক দিনের সামান্য বৃষ্টিতে নদীতে পানি বেড়ে যাওয়ায় ওই এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে আছে মজিরন নেছার পোশাক শ্রমিক সন্তানদের কষ্টে গড়া আধা পাকা বাড়িটি।
ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রংপুর অঞ্চলে সময়ে-অসময়ে ঝড়বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের স্থায়িত্ব অল্প সময়ের হলেও ক্রমান্বয়ে পানি বাড়তে শুরু করেছে তিস্তায়। এর ফলে অসময়েই আগ্রাসী হয়ে উঠেছে নদীটি। শুরু হয়েছে ভাঙন। গত কয়েকদিনে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদী তীরবর্তী কয়েকটি এলাকার প্রায় ১৫টি বসতঘর ও স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। পাশাপাশি হুমকিতে রয়েছে এই উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাইসহ আশপাশের তিন গ্রামের কয়েক শ বসতভিটা, স্কুল ও মসজিদ।
বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রাম ঘুরে দেখা গেছে, তিস্তার দক্ষিণ তীরে গত দুই বছর ভাঙতে ভাঙতে প্রায় অর্ধ কিলোমিটার দক্ষিণে সরে এসে ঠেকেছে বাঁধে। যদিও পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলছে ভাঙন রোধে।
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী বলেন, বর্ষা এখনো পুরোদমে শুরু হয়নি। এখন সামান্য যে বৃষ্টিপাত হচ্ছে তাতেই নদীতে পানি বাড়ছে। এতে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। যদি বর্ষা মৌসুম শুরুর আগে বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মেরামত করত, তাহলে মানুষের ভোগান্তি অনেক কমে যেত। ভাঙন ঝুঁকি থেকে অনেকেই স্বস্তিতে থাকতে পারত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)