মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সিলেট সংবাদদাতা:
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের কথিত প্রতিষ্ঠাতা সভাপতিসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চক্রের কথিত সরদার কয়েছ আহমেদ তালুকদার নিজেকে চক্রটির প্রতিষ্ঠাতা সভাপতি বলে দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথিত সরদার কয়েছ আহমেদ তালুকদার চক্রের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং নিজেকে ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে পরিচয় দেয়।
গ্রেপ্তারকৃত কয়েছ আহমেদ তালুকদার (৩৫) সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার শহীদ তালুকদারের ছেলে ও অপর আসামি জৈন্তাপুর উপজেলার যশপুর গ্রামের হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন এলিগেন্ট শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী নামের এক ব্যক্তির একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নেমে এসআই শহিদুল ইসলাম সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করেন। পরবর্তীতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর উপশহর এলাকা থেকে কয়েছ আহমেদ তালুকদার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জুমুয়াবার (১০ এপ্রিল) সকালে জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদ (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)