‘বয়কট ইন্ডিয়া’ প্রচারণা: দ্বিধায় বিএনপির শীর্ষ নেতারা
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘দলের পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপর দলের অবস্থান পরিষ্কার হবে।’
ভারতীয় পণ্য বর্জনের চলমান প্রচারণায় বিএনপির এখনই সম্পৃক্ত হওয়া উচিত হবে না বলে মনে করছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
তাদের ভাষ্য, এই প্রচারণাকে সমর্থন করার জন্য অভ্যন্তরীণ চাপ থাকলেও বিএনপি এখনো এ বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করতে পারেনি।
শীর্ষ নেতারা মনে করছেন, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ থেকে অনলাইন অ্যাক্টিভিস্টসহ কিছু মানুষ জানুয়ারির শেষদিকে এই প্রচারণার ডাক দেন।
স্থায়ী কমিটির এক সদস্য এই প্রচারণার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বিষয়টি নিয়ে একটি কৌশল প্রণয়নের পরামর্শ দেন।
তিনি বলেন, 'দলের পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপর দলের অবস্থান পরিষ্কার হবে।'
গত ২০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রচারণার সঙ্গে একাত্মতা প্রকাশ করায় বিষয়টি আলোচনায় আসে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ভারতীয় শাল ছুড়ে ফেলেন তিনি।
পরে বিএনপির আরও কয়েকজন নেতা ভারতীয় পণ্য বর্জনের প্রচারণার পক্ষে কথা বলেন।
সোমবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্যই রিজভীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেননি।
কমিটির এক সদস্য সভায় বলেন, (বাংলাদেশ বিষয়ে) ভারতের পদক্ষেপ নিয়ে বিএনপির সমালোচনা করতে হবে। কিন্তু সেটা করতে হবে পরিকল্পিত ও যথাযথভাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)