‘ব্যর্থ হচ্ছে ইউক্রেনের পাল্টা আক্রমণ’
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রুশ সেনাদের হটিয়ে দিতে কয়েকদিন আগে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনীয় সেনারা। এ পর্যন্ত দোনেৎস্কের কয়েকটি গ্রাম পুনর্দখলের দাবিও করেছে তারা।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনীর এ অভিযান চরমভাবে ব্যর্থ হচ্ছে এবং তাদের অবস্থা বিপর্যয়কর।
গত মঙ্গলবার (১৩ জুন) সাংবাদিক ও ব্লগারদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর এ বিশেষ অভিযান নিয়ে বিস্তারিত কথা বলেছে পুতিন।
সে দাবি করে, নতুন আক্রমণে ইউক্রেনের ১৬০টি ট্যাংক এবং ৩৬০টি সাঁজোয়ান যান ধ্বংস হয়েছে। যেখানে রাশিয়া হারিয়েছে মাত্র ৫৪টি ট্যাংক।
তবে রাশিয়ার কাছে পর্যাপ্ত অস্ত্র নেই বলেও জানিয়েছেন পুতিন।
সে বলেছে, রাশিয়ার অস্ত্রের মান বেড়েছে। কিন্তু বর্তমানে তাদের নির্ভুল লক্ষ্যভেদকারী অস্ত্র ও ড্রোনের ঘাটতি রয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর অস্ত্র উৎপাদন ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সে।
রুশ প্রেসিডেন্ট আরও জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি ছিলো তারা। কিন্তু এখন যুদ্ধ থামানোর একমাত্র উপায় হলো- পশ্চিমা দেশগুলোকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।
এছাড়া শস্য চুক্তি নিয়েও মন্তব্য করেছে পুতিন। যে চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে ইউক্রেনের শস্য বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে।
তবে রুশ প্রেসিডেন্ট জানিয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে চুক্তিটি করেছিলো যেন আফ্রিকার অনুন্নত এবং রাশিয়ার বন্ধু দেশগুলো শস্য পেতে পারে। কিন্তু বর্তমানে তারা দেখতে পাচ্ছে, ইউক্রেনের বেশিরভাগ শস্য যাচ্ছে ইউরোপের দেশগুলোতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)