‘বেগুন গাছে টমেটো’ চাষে শহিদুল্লাহর সফলতা
, ২২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
বাঁশঝাড় আর রাস্তার ধারে পরিত্যক্ত বেগুন গাছে এখন পাকা টমেটো। বর্ষা মৌসুমে এমন টমেটো চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক শহিদুল্লাহ। এ কৃষকের সাফল্য দেখতে দূর-দূরান্ত থেকে আগ্রহী কৃষকরা ভিড় করছেন এ খেতে। বিষমুক্ত টমেটো ক্রয়েও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
এ মৌসুমে টমেটো চাষ করলে ঢলে পড়া রোগে আক্রান্ত হয়। বেগুন গাছে গ্রাফিটিং (কাটিং কলম) পদ্ধতিতে চাষ করে এ রোগের প্রাদুর্ভাব থেকে শতভাগ সাফল্য অর্জন করেছেন এ কৃষক।
এ প্রসঙ্গে তাতকুড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, শহিদুল্লাহকে দেখেছি জঙ্গলাইয়া (জংলি) বেগুন গাছ রাস্তা আর বাঁশঝাড়ের চারপাশ থেকে সংগ্রহ করেছে। তখন তো মনে হয়েছিল এরে কোনো ভূতে আছর করছে। সে কইলো, এ গাছে টমেটো হবে। ওর কথা শোনে মনে হয়েছিলো, পাগলের প্রলাপ।
তিনি আরও বলেন, এখন রাস্তা আর জঙ্গলের সেই কাঁটাযুক্ত বেগুন গাছে সত্যিই টমেটো হয়ে গেছে। এটা দেখে তো আমার নিজের চোখে দেখেই, চোখের দেখাকে বিশ্বাস হচ্ছে না।
একই এলাকার কৃষক সুরুজ আলী (৬৫) জানান, বর্ষা মৌসুমে টমেটো হয়; তা জানতাম না। সেটা দেখার জন্যই শহিদুল্লাহর এখানে এসেছি। জীবনে প্রথম দেখলাম, তাও বেগুন গাছ কেটে টমেটোর ডগা লাগিয়ে দিলে টমেটো হয়।
ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কাজে সহযোগিতা করেন।
এ প্রসঙ্গে উপ-সহকারী কৃষি অফিসার সুমন জানায়, এ সময় টমেটো চাষের প্রধান শত্রু হলো ‘ঢলেপড়া’ রোগ। কৃষি বিভাগ ও আমাদের পরীক্ষায় আমরা দেখেছি বেগুন গাছে গোড়ায় টমেটো গ্রাফিটিং (কাটিং কলম) করলে এ রোগ থেকে শতভাগ ফলন রক্ষা পাচ্ছে। এখানে এক হাজার গাছের ছাড়া আছে। একটিতেও ঢলেপড়া রোগের প্রাদুর্ভাব নেই। গ্রাফটিং করার ক্ষেত্রেও শতকরা ৯৯.৯৯ শতাংশ সফল হয়েছেন কৃষক শহিদুল্লাহ। তার মাত্র ২টি গাছে গ্রাফটিং ঠিকমতো হয়নি। তার জমিনে রোপিত ৯৯৮টি গাছে টমেটো এসেছে।
কৃষক শহীদুল্লাহ জানান, ১০ শতাংশ জমিনে টমেটো চাষে প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। প্রথম উত্তোলনেই ৭০ হাজার টাকা বিক্রি হয়েছে। আরও ৪০/৪৫ হাজার টাকার টমেটো বিক্রি হবে। লাগানো হয়েছিল ৫ জুন আর টমেটো উত্তোলন করছি ১২ আগস্টে। টমেটো ফলনে সময় লেগেছে ৬৭ দিন।
তিনি আরও জানান, জংলি বেগুন গাছ গ্রামে রাস্তার পাশে, বাড়িঘরে চারপাশে এমনিতেই পাওয়া যায়। কৃষি বিভাগ শিখানোর পর বেগুন গাছে গ্রাফটিং করতেও অসুবিধা হয়নি। গাছে কোনো রোগবালাই নেই। কীটনাশকও দিতে হয়নি। বর্ষাকালে টমেটো বাজারেও ব্যাপক চাহিদা। ক্ষেত থেকেই পাইকার ও ক্রেতা কিনে নিয়ে যাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












