‘বিদেশি চাপ’ আরও বাড়াতে তৎপর বিএনপি, মাঠ দখলে রাখতে চায় আ.লীগ
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯১ শামসী সন , ০৮ জুলাই, ২০২৩ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। এ নিয়ে বিদেশি কূটনীতিকদের আগ্রহ বেশ। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ‘বিদেশি চাপকেই’ এই মুহূর্তে ভরসা মনে করছে বিএনপি। তবে চাপ কাটিয়ে ভোটের মাঠ দখলে রাখতে এবং রাজনৈতিক সমঅধিকারের প্রশ্নে নির্বাচনপূর্ব এই সময়ে বিএনপির কর্মসূচির বিষয়ে সরকার আগের চেয়ে ‘নমনীয়’ নীতিতে হাঁটছে। যদিও ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করলে কড়া হুঁশিয়ারি রয়েছে আওয়ামী লীগ নেতাদের।
আসন্ন জাতীয় নির্বাচনের ছয়মাসেরও কম সময় বাকি। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে অনড়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে অনিশ্চয়তা ততই বাড়ছে।
বারবার ঘোষণা দিয়ে সরকার হঠানোর ‘চূড়ান্ত’ আন্দোলন নিয়ে এখনো কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপির নীতিনির্ধারকেরা। ফলে এই নিয়ে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ধোঁয়াশা। তবে এই মুহূর্তে সরকার পতন আন্দোলনের চেয়েও সরকারের ওপর বিদেশি চাপ বাড়াতে চায় বিএনপি।
নিয়মিতভাবে কূটনৈতিক তৎপরতা চালানো বিএনপি এখন তাদের এই কার্যক্রম আরও জোরদার করেছে। বিএনপির প্রতিনিধি দল প্রতিদিন কোনো না কোনো দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক করছেন। বিশেষ করে মার্কিনসহ পশ্চিমা দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক এখন বিএনপির যেন রুটিন ওয়ার্ক। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিকে সামনে রেখে দলটির এই তৎপরতা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক শক্তির সহায়তায় দেশে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে নিশ্চিত করতে চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ পক্ষকালব্যাপী অবস্থান করছেন আমেরিকায়। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবে দলটি।
নেতারা মনে করছেন, সরকার বিএনপিকে ফাঁদে ফেলতে চায়। আমরা যদি চূড়ান্ত আন্দোলনের নামে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিই সেক্ষেত্রে সরকারই গাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে বিএনপির ওপর দায় চাপাবে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রাজপথের চেয়ে কূটনৈতিক তৎপরতাকে বেশি জোর দিচ্ছি, কথাটি সত্য নয়। তবে, গণতন্ত্রকামী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের আলোচনা হতেই পারে। আজকে রাষ্ট্রে যেভাবে গুম-খুন এবং লুটপাট চলছে, গণতন্ত্রকে যেভাবে চার দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছে তাতে বিশ্ববিবেক তো চুপ থাকতে পারে না। বর্তমান সরকার যাতে আবারও জনগণের ভোট ডাকাতি করতে না পারে সে বিষয়ে বিএনপি সজাগ রয়েছে।’ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ বিষয়ে ঢাকা টাইমসকে বলেন, ‘আমরাতো রাজপথে আছি। আন্দোলনের মাধ্যমেও আমরা মোকাবিলা করে এ সরকারের পতন ঘটাব। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটি সবার কাছে পরিস্কার।’
কূটনৈতিক তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা আন্দোলনকে পরিপূরক করার জন্য।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












