শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
ভেজাল বীজে সর্বনাশ:

‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’

Admin প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, সকাল ৫:৪৪

শেরপুর সংবাদদাতা:
‘বাপুরে, দেড় একর জমিতে ১০০ মণ ধান পেতাম। এখন ১ মণও পামু না। একেবারে খুন কইরা ফালাইছে। এবার খামু কী? আর সামনে আবাদ কী দিয়ে করমু? চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে। এই খারাপ অবস্থা ভেজাল ধান বীজের কারণে। আর কৃষি অফিসার এদিকে আসে না। পাকা রাস্তা থেকেই ঘুরে চলে যায়।’
ক্ষোভ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের চতল বন্ধভাটপাড় গ্রামের কৃষক আব্দুল আযাদ।
একই অবস্থা উপজেলার প্রায় তিন শতাধিক কৃষকের। ঝিনাইগাতী উপজেলার সদর ও নলকুড়াসহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের কৃষকরা ব্রী-৯৬ মোড়কে ভেজাল বীজধান আবাদ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, চলতি বোরো মৌসুমে ঝিনাইগাতী বাজারের মেসার্স নুরুল এন্টারপ্রাইজ ও মেসার্স সাব্বির বীজ ভা-ার থেকে মধুপুরের মিরন সিড কোম্পানির নামে উচ্চ ফলনশীল ব্রী-৯৬ বীজধানের মোড়কে তাদের কাছে ভেজাল বীজ বিক্রি করা হয়েছে। এরই মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনের কাছে প্রতিকার চেয়ে কৃষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন।
ঝিনাইগাতী সদর ইউনিয়নের দিঘির পাড়, আহাম্মদ নগর, চতল, বন্ধভাটপাড়, রামনগর এলাকায় গিয়ে দেখা যায়, সবুজ ধানের মাঠে ব্রী-৯৬ বীজের চাষকৃত ধান গাছে শীষ আসার সময় হলেও শীষ না এসে অনেক খেতের ফসল নষ্ট হতে শুরু করেছে। আবার এ জাতের যেসব জমিতে শীষ এসেছে তারও আবার পাতা, কা- পচে মরে গেছে। সেসব জমিতে ধানতো নেই-ই, খড়ও হবে না। ঋণ নিয়ে আবাদ করে বিপাকে পড়েছেন অনেক কৃষক।
এমতাবস্থায় চোখে অন্ধকার দেখলেও কৃষি বিভাগকে পাশে না পাওয়ার অভিযোগ কৃষকদের। তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, কৃষি অফিসার পাকা সড়ক পর্যন্ত এসেই ঘুরে চলে যান। এদিকে কাদামাটি থাকায় তিনি আসেন না। তাই অনেক কীটনাশক দোকান থেকে এনে প্রয়োগ করেছি, তবুও কোনো সাড়া পাইনি।
তারা আরও বলেন, একর প্রতি ৪০ থেকে ৪৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখন সরকারি সহযোগিতা ছাড়া সংসারের, পরিবারের ভাত জোগাড় করা মুশকিল হয়ে যাবে।
ঝিনাইগাতীর রাংটিয়া মোড়ের আব্দুল হক বলেন, আমার ১৪ কাঠা জমিতে ৯৬ নম্বর ধান লাগিয়েছিলাম। এখনতো সর্বনাশ। খেতে গেলে মাথা চক্কর দেয়।
রামনগরের সোহেল রানা বলেন, আমার ভাই ও চাচা ৯৬ জাতের ধান লাগিয়েছিল। পুরো জমির ধান নষ্ট হয়ে গেছে। ১ মণ ধানও আসবে না। তারা ঋণ করে আবাদ করছিলেন, এখন ঋণ কীভাবে পরিশোধ করবেন। তাই সরকারের সহযোগিতা জরুরি।
বন্ধভাটপাড়ের ৬০ বছর বয়সি সুরুজ জামান বলেন, আমি দোকানে গিয়ে বলেছিলাম এটা কেমন ধানের বীজ দিয়েছ। তারা বলে আগামী ১৫ দিন পরে নতুন করে ধানের শীষ বের হবে। আবাদ করতে করতে জীবন পার করে দিলাম, আমারে মূলা বুঝ দেয়। আমি সঠিক বিচার চাই।
দিঘিরপাড় গ্রামের কৃষক আরশাদুল হক বলেন, ব্রী-৯৬ বীজ কিনে ৭৫ শতক জমিতে আবাদ করেছি। এতে প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন ধান হওয়ার সময় হলেও উল্টো ফসল নষ্ট হয়ে যাচ্ছে।
অভিযোগ স্বীকার করে মেসার্স নুরল এন্টারপ্রাইজের মালিক নুরল আমিন বলেন, আমি ৯০’র দশক থেকে বীজের ব্যবসা করছি। দীর্ঘদিনে এমন একটা অভিযোগও আসেনি, এবারই প্রথম। ৯৬ জাতের বীজটা টাঙ্গাইলের মধুপুরের মিরন সীড কোম্পানি আমাকে দিয়েছি। এমন ক্ষয়ক্ষতির বিষয়ে তাদের অভিযোগ করেছি। আমি জমিতেও গিয়েছি। আর যারা আমার কাছ থেকে বীজ নিয়েছে তারা সবাই আমার পরিচিত এবং কোনো না কোনোভাবে আত্মীয়।
জেলা কৃষি বিভাগের উপপরিচালক সাখওয়াত হোসেন বলেন, ঝিনাইগাতীতে হাইবিড ব্রী-৯৬ বীজধান নিয়ে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে লিখিত অভিযোগও এসেছে। মাঠ পর্যায়ে তদন্ত চলছে। পাশাপাশি বীজ উৎপাদন, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে দেখা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২২ ঘণ্টা আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ২২ ঘণ্টা আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ২২ ঘণ্টা আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ২২ ঘণ্টা আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ২২ ঘণ্টা আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ২২ ঘণ্টা আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ২২ ঘণ্টা আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ২২ ঘণ্টা আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ২২ ঘণ্টা আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ২২ ঘণ্টা আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ২২ ঘণ্টা আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ২২ ঘণ্টা আগে