‘বাংলা ভাষার আজাদি দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা মজলিস ও ইফতার মাহফিলের আয়োজন
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আগামী ১৯ রমজান, ৩০ মার্চ ইয়াওমুস সাবত (শনিবার) ‘বাংলা ভাষার আজাদি দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা মজলিস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। মজলিসের আয়োজন করেছেন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে অনুসন্ধিৎসু একদল তরুণ প্রজন্মের সংগঠন ‘শেকড় সন্ধানী’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন মোগল ঐতিহ্য ও সভ্যতার সাক্ষী শাহবাজ মসজিদ প্রাঙ্গনে এই আলোচনা মজলিস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
শেকড় সন্ধানী’র আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুহম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের এ মজলিস বাঙালী জাতিকে ঐতিহাসিক ১৯ রমজান তারিখ স্মরণ করিয়ে দেয়ার জন্য। আমরা বাঙালী জাতি জানি না, এ দিবসটির গুরুত্ব কতটুকু।
মুহম্মদ আসাদুজ্জামান দিবসটির ঐতিহাসিক পটভূমির বর্ণনা দিয়ে বলেন, মধ্যযুগে হিন্দু সেন শাসকরা এ অঞ্চলে বাংলা ভাষার চর্চা নিষিদ্ধ করে সংস্কৃত ভাষা জারি করেছিলো। কিন্তু ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজী রহমতুল্লাহি আলাইহি ৬০১ হিজরীর ১৯ রমজান (১১ই মে, ১২০৪/০৫) বাংলা বিজয় করেন। তার বাংলা বিজয়ের মধ্য দিয়ে বাংলা ভাষা চর্চার উপর যে নিষেধাজ্ঞা চলছিলো তা দূরীভূত হয়, অর্থাৎ বাংলা ভাষা পরাধীনতামুক্ত হয়ে আজাদ হয়।
আসাদুজ্জামান আরো বলেন, এই দিনটি যদি না আসতো, তবে হয়ত আমরা এখন বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, নিজেদের বাঙালী বলে পরিচয় দিতে পারতাম না। অনেক প্রাকৃত ভাষার মত বাংলা ভাষাও হয়ত হারিয়ে যেতো। তাই এ দিনটির গুরুত্ব অপরিসীম। বাংলা ভাষাভাষীদের জন্য এ দিনটির গুরুত্ব তুলে ধরতেই আমাদের আয়োজন। (প্রেস বিজ্ঞপ্তি)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)