‘বাংলাদেশ দখল করতে ভারতের পরিকল্পনা রয়েছে’
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের প্রশাসনিক ও সামরিক দুর্বলতা নিয়ে সম্প্রতি এক মন্তব্য করেছে রাজনীতি বিশ্লেষক ও লেখক কর্নেল আব্দুল হক। তিনি দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আত্মরক্ষার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটি, বিশেষ করে যখন ভারতের পরিকল্পনা বাংলাদেশের সীমান্তে আধিপত্য প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে।
কর্নেল হক বলেন, “বাংলাদেশের প্রশাসনিক ও সামরিক অবস্থান বর্তমানে অত্যন্ত দুর্বল। বিশেষত আমলাদের অবস্থার তুলনা করলে তা কামলার থেকেও খারাপ হয়ে গেছে। তারা নিজেদের স্বার্থের জন্য দেশের প্রতি তাদের দায়িত্ব ভুলে গেছে এবং দেশটিকে বিক্রি করে দিয়েছে।” তার ভাষায়, এমন পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) বর্তমানে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তারা, যাদের মধ্যে অনেকেই শপথ নিয়েছে দেশের জন্য নিজের জীবন দিতে। কিন্তু ভারতের পরিস্থিতি একেবারেই আলাদা। তাদের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে দেশের প্রতি সেই ধরনের মমত্ববোধ ও নিষ্ঠা লক্ষ্য করা যায় না, যা বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে রয়েছে।”
কর্নেল হক সতর্ক করে বলেন, “ভারত যদি বাংলাদেশের সাথে সামরিক সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তাদের সেনাবাহিনী দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়বে, কারণ তাদের দেশের প্রতি ঐক্য এবং অনুগত মনোভাব বাংলাদেশের সেনাবাহিনীর মতো নয়।”
তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী নিয়ে ভারতের নানা বিরক্তির কথাও উল্লেখ করেন। তার মতে, “যদি বর্ডারে কোনো সামরিক বাহিনী না থাকে, তিনদিনের মধ্যে তারা বাংলাদেশকে দখল করে নিবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)