ভারতে মুসলিমবিদ্বেষ:
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন করছে হিন্দুত্ববাদীরা
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের একাধিক হিন্দুত্ববাদী বিজেপি-শাসিত রাজ্যে মুসলিম শ্রমিকদের ওপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশি পরিচয়ের তকমা লাগিয়ে হামলা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় অনেকেই কাজ ছেড়ে নিজ রাজ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে করে জীবিকার সংকটে পড়ছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকার দরিদ্র শ্রমিকরা।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ায় গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওড়িশাসহ কয়েকটি বিজেপি-শাসিত রাজ্যে মুসলিমদের ওপর নিপীড়নের ঘটনা থামছে না। এর জেরে ভয়ের পরিবেশ তৈরি হওয়ায় বহু শ্রমিক কাজ ফেলে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ওড়িশার সম্বলপুরে সম্প্রতি ইজাজ আলী নামে এক মুসলিম শ্রমিক গুরুতর নির্যাতনের শিকার হন। তিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। গত রোববার কয়েকজন হিন্দুত্ববাদী তাকে ও তার সঙ্গে থাকা অন্যদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর করে। হামলায় তার একটি হাত ভেঙে যায়। ঘটনার পর কাজ হারিয়ে আতঙ্কে নিজ বাড়িতে ফিরে যান তিনি।
শুধু ওড়িশা নয়, ছত্রিশগড় ও আশপাশের রাজ্যগুলোতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব রাজ্যে কর্মরত বহু মুসলিম শ্রমিক ভয়ে কাজে যাচ্ছেন না। তাদের আশঙ্কা, যে কোনো সময় তাদের ওপর হামলা হতে পারে।
২৭ বছর বয়সী ইজাজ আলী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের বাসিন্দা। প্রায় দুই মাস আগে তিনি কাজের সন্ধানে সম্বলপুরে যান এবং একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ নেন। গত সপ্তাহে হঠাৎ করেই একদল ব্যক্তি তার থাকার ঘরে ঢুকে আধার ও ভোটার কার্ড দেখতে চায়। পরিচয়পত্র দেখানোর পরও তাকে ও তার সহকর্মীদের বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয় এবং লোহার রড দিয়ে মারধর করা হয়।
নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করে ইজাজ আলী বলেন, ‘আমি রাজমিস্ত্রির কাজ করি। পশ্চিমবঙ্গে কাজ করলে দৈনিক ৪০০ রুপি পাই, কিন্তু বাইরে কাজ করলে পাওয়া যায় এক হাজার রুপি। আমিসহ আরও ১৫ জন দুই মাস আগে এক লেবার কন্ট্রাক্টরের মাধ্যমে সম্বলপুরে গিয়েছিলাম একটি ভবন নির্মাণে কাজ করতে।’
তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে গেরুয়া রঙের পোশাক পরা ও মাথায় তিলক থাকা সাতজনের একটি দল আমাদের রুমে গিয়ে আধার ও ভোটার কার্ড চায়। আমরা তাদের কার্ড দেখাই। কিন্তু যখন দেখতে পায় আমরা মুসলিম, তারা বলে ‘তোমরা বাংলাদেশি, ভারতীয় নয়’। এ বলে আমাদের রড দিয়ে মারা শুরু করে। আমরা বাঁচার জন্য চিৎকার করি এবং কোনোভাবে সেখান থেকে পালাতে পারি। তারা আমাদের অর্থ, মোবাইল ফোন সব নিয়ে গেছে। যখন বাড়িতে এ খবর জানাই, তখনই আমাকে ফিরে আসতে বলে তারা। আমি জানি না এখন আমি কি করব।’
এই ধারাবাহিক সহিংসতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে কর্মরত মুসলিম শ্রমিকদের মধ্যে। কাজের সন্ধানে রাজ্যের বাইরে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়ার অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ জীবন ও জীবিকার প্রশ্নকে আরও অনিশ্চিত করে তুলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












