‘পোস্টাল ব্যালটে একটি দলের প্রতীক সামনে দেওয়া হয়েছে’
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে নজরুল ইসলাম বলেন, পোস্টাল ব্যালটে বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছে। তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি মনে হয় বিষয়টা খেয়াল করেনি। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। অ্যালফাবেট অনুসারে সাজানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করেই এমনটা করেছেন। এই পোস্টাল ব্যালট যেন দেশে ব্যবহার করা না হয়। বাহরাইনে একটি বিশেষ দল অনেকগুলো ব্যালট পেপারের বিষয়টি সামলাচ্ছে। ইসি বলেছে তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে এ নিয়ে আলাপ করেছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যথাসময়ে নির্বাচনের জন্য দলের চেয়ারম্যানের উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। পরিষ্কার বলা হয়েছিল এটি কোনো রাজনৈতিক সফর হবে না। তবে ইসি অনুরোধ করেছিল সফর স্থগিত রাখতে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে চেষ্টা করছি। চেয়ারম্যান বেরোলে রাস্তায় হাজার লোক হবে। সেটা তো দলের দোষ না। আমরা তাকে কোনো অনুষ্ঠানে যেতে মানা করেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে ইসির ব্যবস্থা গ্রহণের কোনো খবর আমরা পাচ্ছি না। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের কারণ দর্শাতে বলা হয়। অথচ ঢাকাসহ বেশকিছু বড় এলাকায় অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও ইসিকে বেখবর মনে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)