‘নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি জামাতের টালবাহানা’
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি উঠানোকে জামাতের টালবাহানা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
জামাতকে বন্ধু হিসেবে থাকার আহ¦ান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো। রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো। সাহস থাকলে নির্বাচনে আসুন।
তিনি আরও বলেন, ইসলাম ধর্মকে বিকৃত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না। নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনও নেতাকর্মী সফল হতে দেবে না।
সরকারকে ডানে-বামে না গিয়ে ঘোষিত সময়ে নির্বাচন দেয়ার আহ¦ান জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক।
২৭
ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে যা অব্যাহত থাকবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে।
নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)