‘নজরুল-ইকবাল মুসলিম রেনেসাঁর জন্য লিখে গেছেন’
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
বাংলা ও উর্দু সাহিত্যের দুই মহত্তম কবি কাজী নজরুল ইসলাম ও আল্লামা মুহাম্মদ ইকবাল একই লক্ষ্য ‘মুসলিম রেনেসাঁ’র স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে আজীবন লিখে গেছেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, দুজনেই এমন এক সময়ে জন্মেছিলেন, যখন উপমহাদেশ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। সেই কলোনিয়াল সাবজুগেশনের মধ্যেও তারা মুসলমানদের জাগরণের ডাক দিয়েছিলেন। মুসলমানদের দুর্দশা তারা গভীরভাবে অনুভব করেছিলেন এবং তাদের লেখার মূল সুর ছিল জাতির আত্মচেতনা ও পুনর্জাগরণ।
আমার দেশ সম্পাদক বলেন, ইকবাল ছিলেন অত্যন্ত মেধাবী মানুষ। অক্সফোর্ড থেকে মাস্টার্স, জার্মানি থেকে পিএইচডি আর লিংকনস ইন থেকে ব্যারিস্টারি করেছেন তিনি। ফরমাল শিক্ষায় তিনি শ্রেষ্ঠ ছিলেন। অন্যদিকে নজরুলের এমন সুযোগ হয়নি, কিন্তু তার জ্ঞান ছিল অসাধারণ। বিশেষ করে ফারসি ভাষায় তার দক্ষতা অনন্য। তার ফারসি কবিতার অনুবাদে এমন সৌন্দর্য ও শক্তি আছে, যা বাংলা সাহিত্যে বিরল।
মাহমুদুর রহমান ইকবালের বিখ্যাত কবিতা ‘শিকওয়া’ ও ‘জবাব-এ-শিকওয়া’ এবং নজরুলের ‘আনোয়ার’ কবিতার মধ্যে ভাবগত মিলের দিকটি তুলে ধরে বলেন, ইকবাল ১৯১৩ সালে যেমন মুসলমানদের আত্মসমালোচনার আহ¦ান জানিয়েছিলেন; নজরুল ১৯২২ সালে একই সুরে লিখেছিলেন ‘আনোয়ার বেইমান মরা নাই জানোয়ার, কোথা খোঁজ মুসলিম শুধু কোন জানোয়ার?’ দুজনেই মুসলমানদের নিস্তেজতা, আত্মবিস্মৃতি আর আত্মসমর্পণের বিরুদ্ধে কলম ধরেছিলেন
তিনি বলেন, আজও মুসলিম রেনেসাঁর সেই আহ¦ান প্রাসঙ্গিক। গাজায় গণহত্যা কিংবা মুসলমানদের ওপর নিপীড়ন, সবই প্রমাণ করে যে নজরুল-ইকবালের খোঁজা সেই প্রকৃত মুসলমান এখনো আমাদের সমাজে অনুপস্থিত। তাই এই দুই কবির কাব্যচর্চা আজও অপরিহার্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)