‘নগদ’র জন্য নতুন বিনিয়োগকারী খুঁজবে বাংলাদেশ ব্যাংক
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার ‘নগদ’কে দক্ষতার সঙ্গে পরিচালনার সক্ষমতা ডাক অধিদপ্তরের নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, নগদের মালিকানা এখনো ডাক অধিদপ্তরের হাতে। তবে এটি এখন আর খুব বেশি কার্যকরী প্রতিষ্ঠান নয়। পোস্ট অফিসের পক্ষে নগদ চালানো সম্ভব নয়।
গভর্নর মনে করেন, উপযুক্ত প্রতিষ্ঠানকে নগদের দায়িত্ব নিতে হবে। ডাক অধিদপ্তর ২০ থেকে ৩০ শতাংশ অংশীদারিত্ব রাখতে পারে।
নগদকে দ্রুত আন্তর্জাতিক খ্যাতনামা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে হবে, উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, একটি বড় টেলিকম প্রতিষ্ঠান নগদের দায়িত্ব নিতে পারে। কারণ তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান আছে। একটি বড় আর্থিক প্রতিষ্ঠানও এটি নিতে পারে।
'নগদ'র অনিয়ম নিয়ে গভর্নর বলেন, এই প্রতিষ্ঠানটির সমাজকল্যাণের জন্য বরাদ্দ এক হাজার ৬০০ কোটি টাকারও বেশি আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ আছে।
গরিব ও অভাবী মানুষদের মধ্যে টাকা বিতরণ না করে তারা মনগড়া সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তা আত্মসাৎ করেছে। এটা প্রমাণিত।
আহসান এইচ মনসুরের ভাষ্য, ‘নগদ’ অবৈধভাবে ই-মানি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি প্রায় ৬৩০ কোটি টাকার অতিরিক্ত ই-মানি তৈরি করেছে। এর মানে তারা প্রকৃত তহবিল গ্রহণ করেনি। কিন্তু, এখনো তাদের হাতে টাকা আসছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান- ই-মানি ব্যবহার করে তারা বেতন, বোনাস, যাতায়াতসহ অন্যান্য পরিচালন খরচ পরিশোধ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)