খাতামুল আম্বিয়া সদর দপ্তরের হুঁশিয়ারি বার্তা:
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি আগ্রাসী শাসনব্যবস্থা যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ক্রমাগত বাড়িয়ে চলেছে। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সুযোগ নিয়ে পরগাছা ইসরায়েল প্রতিদিন নতুন নতুন হামলা চালাচ্ছে এবং ফসফরাস বোমাসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে যুদ্ধাপরাধ সংঘটিত করছে।
ইরনা বার্তা সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি গত রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ইরান এর আগেও একাধিকবার সতর্কবার্তা দিয়েছিলো। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে ‘শিশুহত্যাকারী’ ইসরায়েলি শাসনব্যবস্থা সব লাল রেখা অতিক্রম করেছে এবং দক্ষিণ লেবাননে হামলা বাড়ানোর পাশাপাশি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ (দাহিয়া)কেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
মেজর জেনারেল আবদুল্লাহি আরও বলেন, এর আগেই আমরা সতর্ক করেছিলাম যে, যদি দাহিয়ায় অপরাধমূলক হামলা বিস্তৃত করা হয়, তাহলে অধিকৃত ভূখ-ে অবস্থিত কিছু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে অবিলম্বে দক্ষিণ লেবানন ও দাহিয়ায় হামলা বন্ধ করতে হবে। অন্যথায়, যদি তারা এই অঞ্চলে হামলার পরিধি আরও বাড়ায় অথবা ইরানের পদক্ষেপের জবাব দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের আরও কঠোর, শক্তিশালী ও অনুতাপজনক আঘাতের মুখোমুখি হতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)