‘তারেক রহমান ৫ আগস্টের পর দেশে এলে অনেক কিছুই ঘটত না’
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পর দেশে এলে দেশে যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটছে, সেগুলো ঘটত না। এক বার্তায় তিনি এ কথা বলেন।
রনি বলেন, বাংলাদেশে গত ১৪ মাসে যা কিছু হয়েছে, যদি তারেক রহমান ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখ থেকে ৮ তারিখ এই তিন দিনের মধ্যে আসতেন, তাহলে পুরো বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকতো এবং তিনি যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন। তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথামতো ২০২৪-এ নির্বাচন হতো।
রনি বলেন, তারেক রহমান যদি বাংলাদেশে আসতে চাইতেন, তাহলে ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত বা ৩২ নম্বর বাড়ি ভাঙার আগ পর্যন্ত পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল। সেসময় বাংলাদেশ তার জন্য নিরাপদ ছিল। তিনি ওই সময়টিতে আসলে অনেক কিছুই ঘটতো না।
তিনি বলেন, তারেক রহমান আজ আসবেন, নভেম্বরের প্রথম সপ্তাহতে আসবেন; মানে গত ১৪ মাস ধরে বিএনপির যেসব নেতা বলে আসছেন যে, তারেক রহমান আসবেন; তার বাড়ি ভাড়া করা হচ্ছে, এত নম্বর বাড়ি ধোয়া মোছা হচ্ছে; এগুলো তারেক রহমানকে বিপদের মধ্যে ফেলেছে। সেই বিপদ এখন রাহুগ্রাসে পুরো বিএনপিকে ঘিরে ধরেছে।
এ কারণে বেগম জিয়ার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমন একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যে তাকে স্পষ্টভাবে দেশে আসার ব্যাপারে কথা বলতে হচ্ছে। কিন্তু তিনি যদি ২০২৪ সালের আগস্ট মাসের ৮ তারিখের মধ্যে আসতেন, সবকিছু তার নিয়ন্ত্রণে থাকতো। যদি ১৫ তারিখের আগ পর্যন্ত আসতেন, অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)