‘তারিখ’ জানে না সরকার, শত শত মামলায় হেরে যাচ্ছে রাষ্ট্রপক্ষ
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৬ জুন, ২০২৪ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
উচ্চ আদালতে সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলায় বারবার হেরে যাচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অধিদপ্তর। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ১৭১টি মামলায় হেরেছে সরকার। এভাবে প্রতিবছর শত শত মামলায় হেরে যাচ্ছে রাষ্ট্রপক্ষ।
সম্প্রতি সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে উচ্চ আদালতে চলমান সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলা পরিচালনা কার্যক্রম পরিবীক্ষণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় পেশ করা এক প্রতিবেদনে মামলায় হেরে যাওয়ার এ তথ্য উঠে আসে।
মামলায় সরকারের বিপক্ষে রায় বা আদেশ হলে তার কারণ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওই কমিটির আগের সভায় (৫ম) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তের আলোকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন পাঠায়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদনে মামলায় সরকারের পরাজয়ের কারণ উল্লেখ করা হয়।
সরকারি অফিসগুলোতে যেসব কর্মকর্তা বা কর্মচারী আইন শাখায় কাজ করেন, অধিকাংশ ক্ষেত্রেই তারা আইন বিষয়ে ততটা দক্ষ থাকেন না
প্রতিবেদনগুলোতে সরকার পক্ষের পরাজয়ের কারণ হিসেবে মানসম্মত জবাব না হওয়া, প্রয়োজনীয় কাগজপত্র বা যথাযথ গ্রাউন্ডস উপস্থাপনে ব্যর্থতা এবং তামাদি বারিত (নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় খারিজ) হওয়ার কথা উল্লেখ করা হয়।
আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, সরকারি অফিসগুলোতে যেসব কর্মকর্তা বা কর্মচারী আইন শাখায় কাজ করেন, অধিকাংশ ক্ষেত্রেই তারা আইন বিষয়ে ততটা দক্ষ থাকেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)