‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ জারির পক্ষে-বিপক্ষে মানববন্ধন, রাস্তা অবরোধ
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' অধ্যাদেশ জারির পক্ষে ও বিপক্ষে দফায় দফায় মানববন্ধন, রাস্তা অবরোধ চলছে নিউমার্কেট-আজিমপুর এলাকায়।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত সাইন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন শতাধিক শিক্ষার্থী।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত কলেজের শিক্ষার্থীরাই ছিলেন সেখানে।
এদিকে, পৌনে ১২টা থেকে ইডেন কলেজের সামনে রাস্তা অবরোধ করে রাখেন সেই কলেজের একদল শিক্ষার্থী। তাদের দাবি, প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইডেনের স্বতন্ত্রতা নষ্ট করে দেবে।
ইডেনের এক শিক্ষার্থী বলেন, 'এই অধ্যাদেশ জারি হলে ইডেন ও বদরুন্নেসা (কলেজ) বিলুপ্ত হয়ে যাবে। কেবল ফ্যাকাল্টি হিসেবে থাকবে এ দুটি প্রতিষ্ঠান।'
'আমরা চাই ইডেন ও বদরুন্নেসাকে মিলিয়ে নারীদের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক', যোগ করেন তিনি।
দেড়টা পর্যন্ত ইডেনের সামনের রাস্তা অবরোধ করে রাখার পর ঢাকা কলেজ অভিমুখে রওনা হন তারা। সেই মিছিলে ২০-৩০ জন শিক্ষার্থীকে দেখা যায়, যারা পরে ঢাকা কলেজের ভেতরে অবস্থান নেন।
এই আন্দোলনকারীরা ঢাকা কলেজের সামনে যখন আসেন, তখন রাস্তার অপর পাশে অবস্থান করছিলেন অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত সাত কলেজের শতাধিক শিক্ষার্থী। নারী শিক্ষার্থীদের 'ইডেন বাঁচাও' স্লোগানের বিপরীতে তাদেরকে 'ভুয়া ভুয়া' বলে চিৎকার করতে দেখা যায়।
একজন শিক্ষার্থী জানান, 'স্বতন্ত্রতা রক্ষার' দাবি নিয়ে তারা এসেছেন ঢাকা কলেজের অধ্যক্ষের কাছে, যিনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্র্বতী প্রশাসক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)