‘ট্রাম্পের চেয়ে বড় অপরাধী ইতিহাসে নেই, সে যা বলে সবই মিথ্যা’
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন অভিনেতা হ্যারিসন পানিবায়ু পরিবর্তনের বিষয়ে অবহেলার জন্য ট্রাম্পকে তিরস্কার করে বলেছে, ‘আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধীকে চিনি না; তার আচরণ আমার হৃদয় ভেঙে দিয়েছে।’
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে সে বলে, ট্রাম্প অজ্ঞতা ও নির্বুদ্ধিতার সাথে পানিবায়ু পরিবর্তনের বাস্তবতাকে উপেক্ষা করছে এবং আগের সরকারের পরিবেশনীতি ধ্বংস করে দিয়েছে।
হ্যারিসন বলে, ‘ট্রাম্পের কোনো নীতি নেই; সে নিজের খেয়ালখুশি মতো চলে, আর সেটাই আমাকে ভয় পাইয়ে দেয়। অজ্ঞতা, অহঙ্কার, মিথ্যা, বিশ্বাসঘাতকতা- সব মিলিয়ে সে জানে যে, সে কেবল বর্তমান ব্যবস্থার এক হাতিয়ার, যে শুধু টাকাই কামাচ্ছে, অথচ পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। আমি ইতিহাসে তার চেয়ে বড় অপরাধী দেখিনি।’
সে ট্রাম্পের সমালোচনা করে আরো বলে, ‘সে নিজের অবস্থান হারাচ্ছে, কারণ যা বলে সবই মিথ্যা। আমি নিশ্চিত, আমরা পানিবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারবো, যদি আচরণ বদলাই, নতুন প্রযুক্তি উন্নয়ন করি এবং বাস্তব পদক্ষেপ নেই। তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা ও নতুন সমাধান খোঁজার মানসিকতা দরকার।’
গত মাসে জাতিসংঘে ট্রাম্প দাবি করেছিলো, ‘পানিবায়ু পরিবর্তন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। এই সবুজ প্রতারণা থেকে যদি বের না হন, তবে আপনার দেশ ধ্বংস হবে। আবার শক্তিশালী হতে চাইলে, শক্ত সীমান্ত ও ঐতিহ্যবাহী জ্বালানি উৎসে ফিরতে হবে।’
গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প ইতোমধ্যে স্বচ্ছ পানিবায়ু সুরক্ষা নীতিমালা বাতিল করেছে, নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প স্থগিত করেছে এবং তেল-গ্যাস কোম্পানিগুলোকে আরো বেশি জীবাশ্ম জ্বালানি উত্তোলনের অনুমতি দিয়েছে। সূত্র: পার্সটুডে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সন্ত্রাসী সেনা সরানোর এখনই সময়: সউদীকে বার্তা তেহরানের
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে এক রাতে জ্বালানি তেলে দাম বেড়ে দ্বিগুণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)